হোম > বিনোদন

বিয়ের গুঞ্জনের মাঝেই ২৬ মিলিয়ন ডলার দান করলেন টেইলর-ট্রেভিস

আমার দেশ অনলাইন

ট্রেভিস কেলসি ও টেইলর সুইফট। ছবি: এপি

চলতি সপ্তাহান্তেই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রেভিস কেলসির বিয়ের গুঞ্জন চলছে। এর মাঝেই এই জুটি বিভিন্ন দাতব্য সংস্থায় ২ কোটি ৬০ লাখ ডলার দান করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে এই তথ্য নিশ্চিত করেছেন তাদের একজন প্রতিনিধি।

টেইলর ও ট্রেভিসের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এমন বিভিন্ন অর্থবহ স্থানের ২০টি দাতব্য সংস্থাকে এই অর্থ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সুইফটের সংগীত ক্যারিয়ারের শুরুর শহর ন্যাশভিল, কেলসির ফুটবল দল চিফসের শহর কানসাস সিটি এবং তাদের সম্ভাব্য বিয়ের ভেন্যু নিউইয়র্ক সিটি।

দাতব্য তহবিলের এই ঘোষণায় সরাসরি বিয়ের কথা উল্লেখ করা হয়নি। তবে টেইলর সুইফটের জন্য এটি নতুন কিছু নয়। এর আগে নিজের 'ইরাস ট্যুর' শেষ করার পরও তিনি তার ক্রু বা কর্মীদের লাখ ডলারের বোনাস এবং হাতে লেখা চিঠি দিয়েছিলেন।

তাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সপ্তাহে ট্রেভিস কেলসি এবং টেইলর সুইফট পুরো মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন ডলার দান করেছেন।’

এই তালিকায় নিউইয়র্কের 'সিটি হারভেস্ট', 'ফুড ব্যাংক ফর এনওয়াইসি', কানসাসের 'হারভেস্টার্স' এবং লস অ্যাঞ্জেলেসের 'রিজিওনাল ফুড ব্যাংক' সহ মোট ২০টি সংস্থার নাম রয়েছে।

এর বাইরেও গায়িকা ডলি পার্টনের 'ইমাজিনেশন লাইব্রেরি', 'ফিডিং আমেরিকা', 'এএসপিসিএ' এবং নিউইয়র্কের 'এডুকেশন থ্রু মিউজিক'-এর মতো সংস্থায় অনুদান দেওয়া হয়েছে।

গত বছর 'দ্য গ্রাহাম নর্টন শো'-তে নিজের একটি অ্যালবামের প্রচারণার সময় সুইফট তার বিয়ে নিয়ে কথা বলেছিলেন। সেখানে তিনি জানান, তার বিয়েটি বেশ বড়সড় এবং জমকালো আয়োজনে হবে।

সুইফট বলেছিলেন, ‘এটি বিশাল হতে যাচ্ছে। আমি জানি এটি পরিকল্পনা করা বেশ মজার হবে।’

ইতোমধ্যেই গ্রাহাম নর্টনকে নিউইয়র্কে পৌঁছাতে দেখা গেছে। এছাড়া সুইফটের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী এড শিরান, ফিবি ওয়ালের-ব্রিজ এবং সাবরিনা কার্পেন্টারও নিউইয়র্কে এসে পৌঁছেছেন।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির একজন মুখপাত্র জানিয়েছেন, গত বুধবার রাতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) একটি বিশেষ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। অনুমতিপত্র অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ১০০ জন অতিথি সেখানে একটি 'প্রাক-অনুষ্ঠান উদযাপনে' অংশ নেবেন।

ধারণা করা হচ্ছে, এটি তাদের রিহার্সাল ডিনার।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রাতভর পুরো রাস্তা বন্ধ রাখার পর ভেন্যুর চারপাশে বেশ কিছু প্রবেশপথ ও ড্রাইভ-থ্রু টেন্ট বা তাবু তৈরি করা হবে। মূল অনুষ্ঠানটি শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে পরদিন ভোর ৪টা পর্যন্ত চলবে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, রাস্তা বন্ধ করে এই ধরনের বিশাল অনুষ্ঠান করার জন্য প্রতিদিনের অনুমতি ফি বাবদ ৬৬ হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে। এই অনুমতি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত নেওয়া হয়েছে।

টেইলর সুইফটের যেকোনো কাজের মাঝেই ভক্তরা 'ইস্টার এগ' বা গোপন সংকেত খোঁজেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সুইফটের ভক্তরা খেয়াল করেছেন, অনুদান দেওয়া '২৬' সংখ্যাটি আসলে সুইফটের প্রিয় ও লাকি নম্বর '১৩'-এর দ্বিগুণ।

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ

বাংলা ভাষায় আসছে তুর্কি সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

আগামীকাল প্রচারিত হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ টিজারে মেসির চমক, পারিশ্রমিক নিয়ে চলছে জোর আলোচনা

সাড়া ফেলেছে এআই দিয়ে বানানো আসিফ আলতাফের গান

রোনালদোকে খুব ভালো লাগে, মুশকিল হচ্ছে মেসিকেও ভালো লাগে : জয়া

সহশিল্পী কে হবেন তা নিয়ে আমার মাথাব্যথা নেই: অহনা

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে