হোম > বিনোদন

মুনীর চৌধুরী স্মরণে থিয়েটারের আয়োজন

বিনোদন রিপোর্টার

স্বাধীনতা-পূর্ব বাংলাদেশের নাট্য সাহিত্যের অন্যতম প্রধান কারিগর মুনীর চৌধুরী। আগামীকাল, ২৭ নভেম্বর পূর্ণ হচ্ছে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ। তাকে শ্রদ্ধা জানাতে নাট্যদল ‘থিয়েটার’ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘থিয়েটার’ জানিয়েছে, পরিবেশের প্রবল বিরুদ্ধাচরণ উপেক্ষা করে যিনি অযুত হৃদয়ে আলোকশিখা জ্বালিয়েছিলেন, সেই প্রবাদপ্রতিম শিক্ষক, নাট্যকার ও বুদ্ধিজীবীকে শ্রদ্ধা জানাতে নাট্যদল ‘থিয়েটার’ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিউ বেইলি রোডস্থ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এই বিশেষ অনুষ্ঠান। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে মুনীর চৌধুরীর সান্নিধ্যে আসা দুই কৃতী ব্যক্তিত্বের আলাপচারিতা। এতে অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সঞ্চালনায় এই দুই বরেণ্য শিক্ষাবিদ মুনীর চৌধুরীর শিক্ষকতা, সাহিত্যকর্ম, প্রগতিশীল চিন্তা ও আদর্শ নিয়ে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় ও স্মৃতিচারণ করবেন।

নবীন প্রজন্ম যারা মুনীর চৌধুরীকে দেখেনি, তাদের জন্য সুযোগ হবে তার কাছের মানুষের মুখ থেকে সরাসরি তার সম্পর্কে শোনা। এমনটাই মনে করছেন আয়োজকরা।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন