হোম > বিনোদন

সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থ, এক্সপেরিমেন্ট নাকি নাটকের প্রচার?

বিনোদন রিপোর্টার

পরনে ছোট্ট একটি গামছা। গাছতলায় অঘোরে ঘুমাচ্ছেন মাদুর পেতে। পাশে একটি ছোট্ট পুতুল আর পানির বোতল। চারপাশে স্থানীয় মানুষের সমাগম। স্থান মুখী শাহ্ মিসকিন মাজার, গফরগাঁও, ময়মনসিংহ। সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর। এমন একটি ছবি ও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে ফেসবুকে। মানুষটির নাম সমু চৌধুরী।

ফেসবুকে পোস্ট করা এমন একটি ছবি ও ভিডিওর ক্যাপশনে লেখা, ‘চলচ্চিত্র ও নাট্যকার সমু চৌধুরী আজ বৃহস্পতিবার মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে এভাবেই শুয়ে আছেন। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চলচ্চিত্রের এই গুণী ব্যক্তিটিকে সাহায্যের মাধ্যমে, সবাই শেয়ার করে দিবেন উনি যেন উনার প্রিয়জনদের কাছে সহিসালামতে পৌঁছে যেতে পারেন। জায়গাটার নাম মুখী শাহ্ মিসকিন মাজার, গফরগাঁও, ময়মনসিংহ।’

দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেতার এমন পরিস্থিতি দেখে স্থানীয় লোকজন বিস্মিত। সামাজিক মাধ্যমে বেশিরভাগ মানুষই বলছেন, এটা কোনো নাটকের শুটিং! যদিও গফরগাঁও থেকে সাধারণ মানুষজন বারবার দাবি করছিলেন, ঘটনাটি সত্যি, শুটিং নয়। এটাও বলছেন, ওনাকে দ্রুত পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হোক, তিনি মানসিকভাবে সুস্থ নেই। কারণ, তার অবস্থা স্বাভাবিক নয়।

ভিডিওতে শোনা যাচ্ছিল, একজন স্থানীয় নারী বলছিলেন, বুধবার রাতে অভিনেতা আরো কয়েকজনের সঙ্গে এখানে (মাজারে) এসেছিলেন। সবাই চলে গেলেও তিনি আর যাননি। এখানেই শুয়ে পড়েন। অনেকে বলছেন, মাদকের কথাও।

সেই ভিডিওর কমেন্ট বক্সে কেউ লিখেছেন নাটকের প্রচার, কেউ দুঃখ প্রকাশ করেছেন তো কেউ নাটকপাড়ার মানুষদের মেনসন করেছেন।

কমেন্টে ওবায়দুর রহমান সোহাগ নামে একজন লিখেছেন, উনি সুখী মানুষ হতে চান! একদম ঠিকঠাক আছেন তিনি। তাকে তার মতোই থাকতে দেওয়া দরকার। আমরা তার ভাব বুঝতে পারছি না হয়তো। জীবনের পাঠশালায় বিচিত্র সব শিক্ষা।

আরেকজন সমু চৌধুরীর সাদা ফতুয়া ও লুঙ্গি পরা ছবি পোস্ট করে লিখেছেন, ‘উনি জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। আপনারা উনার অবস্থা ধরতে পারেননি।’

তবে সমু চৌধুরীর মতো অভিনেতার এমন পরিস্থিতি দেখে বেশিরভাগ মানুষই হতবিহ্বল মত প্রকাশ করছেন। অবশেষে দ্রুত সময়ের মধ্যে অভিনয় শিল্পী সংঘ বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। দ্রুত সময়ের মধ্যে সমু চৌধুরীকে সেখান থেকে উদ্ধার করা হয়। নিরাপদে রাখা হয়েছে স্থানীয় পাগলা থানায়।

সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘সমু চৌধুরী আমাদের প্রিয় সমু'দা এখন আমাদের অর্থাৎ অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর তত্বাবধানে আছেন। খবর পাওয়ার সাথে সাথে সংগঠন থেকে দ্রুত খোঁজ খবর নেয়া হয়েছে। আপাতত আমরা তাঁকে পাশ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারিরীক অবস্থার উপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে। তাঁর পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের বিশেষ তত্বাবধানে ব্যাবস্থা করা হচ্ছে। আমরা সবাই সমুদা'র জন্য দোয়া করি। ধন্যবাদ।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান