হোম > বিনোদন

গাজায় গণহত্যা নিয়ে সরব অস্কারজয়ী লরেন্স

বিনোদন রিপোর্টার

গাজায় যুদ্ধ বন্ধে এবার সরব হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। অভিনেত্রীর ভাষ্য, ‘ফিলিস্তিনের গাজায় যা হচ্ছে, তা গণহত্যার চেয়ে কম কিছু নয়।’ স্পেনের সান সেবাস্তিয়ানে আয়োজিত সংবাদ সম্মেলনে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন আমেরিকান এই অভিনেত্রী।

উৎসব আয়োজকরা সাংবাদিকদের গাজা নিয়ে প্রশ্ন থামানোর চেষ্টা করলে অভিনেত্রী স্বতঃস্ফূর্তভাবে নিজের অবস্থান তুলে ধরেন। লরেন্স বলেন, ‘আমি ভীত, সত্যিই ভয় পাচ্ছি। যা ঘটছে, তা গ্রহণযোগ্য নয়। এটি স্পষ্টভাবে গণহত্যা। আমি আমার এবং আমাদের সবার সন্তানদের জন্য আতঙ্কিত।’ লরেন্স তার নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’-এর প্রদর্শনী আর মর্যাদাপূর্ণ ‘দোনস্তিয়া অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে সান সেবাস্তিয়ানে উৎসবে এসেছেন। সে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লরেন্স যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

তার কথায়, এখন এমন একটি বাস্তবতায় তরুণ ভোটাররা বড় হচ্ছে, যেখানে রাজনীতিতে সততা নেই। তিনি বলেন, ‘রাজনৈতিক নেতারা মিথ্যা বলেন। তাদের ভেতরে সহানুভূতি বলে কিছু নেই। সবার উদ্দেশে বলতে চাইÑপৃথিবীর কোনো প্রান্তে যা ঘটছে, তা যদি উপেক্ষা করেন, খুব শিগগির তা আপনার দিকেও আসবে।’ লরেন্স মনে করেন যুক্তরাষ্ট্রে বর্তমানে মতপ্রকাশের স্বাধীনতাই ‘হুমকির মুখে’। বলেন, ‘তাই চলচ্চিত্র উৎসবগুলো এখন আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। এ ধরনের উৎসবে আমরা একে অন্যের গল্প শুনি, পর্দায় দেখি, একে অন্যের কাজ জানতে পারি এবং এখানে আগতরা সবাই গুরুত্বপূর্ণ।’

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’