হোম > বিনোদন

জীবনের অজানা গল্প বলতে ‘স্টার নাইটে’ কনা

বিনোদন রিপোর্টার

দুই যুগের বেশি সময়ের ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন দিলশাদ নাহার কনা। অডিও, প্লেব্যাক, জিঙ্গেল সব মাধ্যমেই সাফল্যের পালক ছুঁয়েছেন। তার গাওয়া ‘বরষা’, ‘ধিমতানা’, ‘রেশমী চুড়ি’, ‘দিল দিল দিল’, ‘ওহে শ্যাম’, ‘তুই কি আমার হবি রে’ পেরিয়ে হালের ‘দুষ্টু কোকিল’ তো মানুষের মুখে মুখে।

সুকন্ঠী এই গায়িকার ব্যক্তিজীবন ও সংগীতজীবনের অনেক অজানা গল্প বলেছেন একটি টিভি অনুষ্ঠানে। ‘স্টার নাইট’ নামের অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আগামীকাল, শুক্রবার রাত ৯ টায়। অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের নানারকম অভিজ্ঞতা, ঘটনা ও সাফল্যের গল্প বলবেন কনা। সেই সাথে তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন।

অনুষ্ঠানে তার প্রিয় গান ও চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’