হোম > বিনোদন

সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে লড়াই করছি: স্বস্তিকা

আতিকুর রহমান নগরী

স্বস্তিকা দত্ত। ছবি: সংগৃহীত

অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং সেটে তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে।

এই ঘটনায় তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি বুঝি, সব ঘটনার পেছনে কোনো কারণ থাকে।’

‘গতকাল আমি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলাম। হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

এদিকে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। সমস্ত সহ-অভিনেতাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এই ছবি আমার কাছে খুব বিশেষ।’

তার কথায়, ‘প্রতিজ্ঞা করছি, যাই ঘটে যাক এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব। আমার চিকিৎসার কথা মাথায় রেখেই আমার পরিচালক ও প্রযোজকেরা শুটিংয়ের দিনক্ষণ সাজাচ্ছেন। নিজের চোখের খেয়াল রাখার চেষ্টা করছি এবং শুটিংও করছি।’

ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে ঝলমলে তারার মেলা

আসছে অপি-ঋত্বিকের বহুল প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

আড্ডা ও স্মৃতিকথায় মেতে উঠলেন গুণী অভিনেত্রীরা

ফিলাডেলফিয়ায় মঞ্চে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্য এড শিরানের

সংগীতের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে বিতর্কে বিভক্ত শিল্পীরা

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর