হোম > বিনোদন

‘পার্থ তুই কনে? প্রধানমন্ত্রী পালাইছে, শুনিছিস’

প্রকাশ্যে এলো ’দেলুপি’র টিজার

বিনোদন রিপোর্টার

প্রকাশ্যে এলো ওটিটিতে জনপ্রিয় সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের সিনেমা ‘দেলুপি’র টিজার। শুক্রবার বিকেলে টিজারটি মুক্তি দেয়া হয়।

মুক্তি পাওয়া ‘দেলুপি’র ২৭ সেকেন্ডের টিজারে দেখা যায়, গ্রামের রাস্তা। দুই ধারে সারি সারি গাছ। সেই পথ ধরে দৌড়াচ্ছেন এক তরুণ। এই দৌড়ানোর সময় তার কাছে একটি ফোনকল আসে। কথোপকথনের ধরন এমন, -হ্যালো বাবা।

-পার্থ তুই কনে?

-আমি তো একটু বাইরে আছি।

-প্রধানমন্ত্রী ্পালাইছে, শুনিছিস?

-কি? প্রধানমন্ত্রী পালাইছে মানে?

পার্থ নামের এই তরুণ যে কিনা তার বাবার ফোনকলে জানতে পারে দেশের এমন জরুরি সংবাদ। আপাতত ‘দেলুপি’ সিনেমার গল্পের এতটুকুই জানা গেল।

গত সপ্তাহে নাম ঘোষণা দেওয়া হয় সিনেমাটির। সেই ধারাবাহিকতায় মুক্তি দেয়া হলো ‘দেলুপি’র টিজার।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘শাটিকাপ’ রাজশাহী শহরকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল, যা সমালোচক ও দর্শক— দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে। এবার তার নতুন যাত্রা বড় পর্দায় ‘দেলুপি’ নিয়ে।

সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। ‘দেলুপি’ সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’