হোম > বিনোদন

ফের বিয়ে করেছেন নির্মাতা অমিতাভ রেজা

বিনোদন রিপোর্টার

আবারো বিয়ে করলেন দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। গতকাল শুক্রবার নিউইয়র্ক স্থানীয় সময় সকালে বিবাহবন্ধনে আবদ্ধ হোন বর-কনে। রাত একটার দিকে সামাজিক মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন অমিতাভ রেজা নিজেই।

পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন।

শুক্রবার বাংলাদেশ সময় রাতে স্ত্রী এবং নিজের একগুচ্ছ ছবি প্রকাশ করে ক্যাপশনে অমিতাভ রেজা লিখেছেন, ‘হ্যাঁ, এটা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত। আলো আর অধাঁরের সাথে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিলাম। চলো নতুন করে শুরু করা যাক প্রিয় মুশফিকা মাসুদ।’

প্রসঙ্গত, এটি নির্মাতা অমিতাভ রেজার তৃতীয় বিয়ে। এর আগে অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অমিতাভ। একটা সময় এসে তাদের দুজনের সঙ্গে দাম্পত্যজীবনের ইতি ঘটে।

এতো অসহায় লাগে: নাবিলা

পার্থ-তটিনীর ‘অমর প্রেম’

সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও আসছে ‘স্টার ওয়ারস’-এর নতুন সিনেমা

ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল: তমা মির্জা

সেলিম-রোজি দম্পতি এবার ছুটির গল্পে

বিটিভির আনন্দমেলা উপস্থাপনায় নিশো

কেমন আছেন খালেদা আক্তার কল্পনা, জানালেন শউলী শিলা

বিনামূল্যে বড়পর্দায় সালমান-শাবনূরের সিনেমা

হেলেন কেলারের জীবন-দর্শন নিয়ে নাটক মঞ্চস্থ হবে শিল্পকলায়

দ্বৈত গানে সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাস