হোম > বিনোদন

আবারও বাংলা গানে রাহাত ফতেহ আলী খান, সাথে রুবাইয়াত জাহান

বিনোদন রিপোর্টার

উপমহাদেশের সঙ্গীতে প্রবাদ পুরুষ রাহাত ফতেহ আলী খান। তিনি মূলত একজন পাকিস্তানি সঙ্গীত শিল্পী, যিনি প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন। কাওয়ালি গানেও রয়েছে বেশ জনপ্রিয়তা। এছাড়াও, গজল এবং অন্যান্য মৃদু সঙ্গীতেও তার খ্যাতি রয়েছে। তাঁর গাওয়া প্রথম বাংলা গান ‘তোমার-ই নাম লেখা’ এবং গানটি লিখেছেন বাংলাদেশি গীতিকার রবিউল আউয়াল।

সেই অসামান্য সফল কণ্ঠের সঙ্গে এবারে যুক্ত হলো বাংলা গানের কিন্নর কণ্ঠ রুবাইয়াত জাহান। এই দুই কণ্ঠের মিশেলে এবার আসছে নীরব ভালোবাসার গান ‘তুমি আমার প্রেম পিয়াসা’।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের লেখা ও আন্তর্জাতিক বলয়ে দাপিয়ে বেড়ানো সঙ্গীত পরিচালক রাজা কাশেফের সুর ও সঙ্গীতে লন্ডনে চিত্রায়িত গানটির ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত ফতেহ আলী খান। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

বাংলা গানের প্রতি রাহাত ফতেহ আলী খানের অন্য রকম এক ভালোবাসা আছে, তিনি খুব আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছেন বলে জানালেন সহশিল্পী রুবাইয়াত জাহান। পাশাপাশি উপমহাদেশের এই কিংবদন্তির সঙ্গে দ্বৈত গান করে উচ্ছ্বাসিত হয়ে গানটি সম্পর্কে তিনি বলেন, আমার কাছে মনে হলো, আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কির সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এই গানে। আশা করছি, ভালোবাসার এই গান সরবে পৌঁছে যাবে মানচিত্র পেরিয়ে দূরে-বহুদূরে।‘

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি- বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’