হোম > বিনোদন

শিল্পকলায় উদযাপিত হলো ‘নব আনন্দে নবান্ন ১৪৩৩’

বিনোদন রিপোর্টার

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আয়োজনে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘নব আনন্দে নবান্ন ১৪৩৩’। আয়োজনে ছিল বিশেষ আলোচনা সভা, দলীয় ও একক আবৃত্তি, লোকজ সংগীত, নৃত্য, পুঁথিপাঠ ও মূকাভিনয়।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথি ও দর্শক-শ্রোতাদের স্বাগত জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। এরপর বিকেল ৫টায় শুরু হয় ‘বাংলার সংস্কৃতির শিকড়—নবান্ন উৎসব’ শীর্ষক বিশেষ আলোচনা পর্ব।

ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম বাহারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান এবং ফেডারেশনের সহসভাপতি একেএম সামছুদ্দোহা পাটোয়ারী।

সাংস্কৃতিক পর্বে দলীয় আবৃত্তি পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। একক আবৃত্তিতে অংশ নেন তাহসিন রেজা, মো. আকতার হোসেন, দীপক সুমন, ইশরাত শিউলী, মাহজাবিন মিতি, এনামুল হক জুয়েল, ফারহানা তৃণা, অনন্যা মাহমুদ, কামরুজ্জামান, মৌমিতা জান্নাত, ওয়াসীউল্লাহ, নিথর মাহবুব, মো. আল আমিন, আবদুর রহমান তিতুমীর, সুব্রত রায়, এবিএইচ ম্যাগনাস, আসপিয়া খন্দকার, ফায়েদ আহমেদ রোদ ও আজমাইন মাহতাব।

এ ছাড়া হেমন্তের পুঁথিপাঠ করেন কবি জালাল খান ইউসুফী। সংগীত পরিবেশন করেন লাভলী শেখ, বাউলশিল্পী শিলা মল্লিক ও মোক্তার সরকার। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অধরা জাহান।

ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন

এবারের ‘ইত্যাদি’ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে

আবদুর রহমান সভাপতি, রাহাত সাইফুল সাধারণ সম্পাদক

সরকারবিরোধী প্রচারের অভিযোগে অভিনেতা তমাল মাহবুবকে আটক

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

অভিনয়জীবনের পাঁচ দশকে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

সঞ্জীব চৌধুরীর স্মরণে ঢাকায় ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’

শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা

নতুন জেমস বন্ড হিসেবে ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা