হোম > বিনোদন

‘গুলমোহর’ নিয়ে সারিকা সাবাহ

বিনোদন রিপোর্টার

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ এর আগেও ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে এবারই প্রথম তিনি বিগ বাজেটের কোনো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। প্রচারের অপেক্ষায় আসা ওয়েব সিরিজটির নাম ‘গুলমোহর’। এটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ সাওকী। তবে এই ওয়েব সিরিজে সারিকা সাবাহ কোন চরিত্রে অভিনয় করেছেন তা আপাতত বলেননি। যেহেতু ‘গুলমোহর’ প্রচারের ঘোষনা আসেনি, তাই এখনই বিস্তারিত বলা যাচ্ছেনা।

সারিকা সাবাহ বলেন, ‘এর আগেও আমি বঙ্গ’র ‘মুসবিত’সহ আরো কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছি। তবে এবারই প্রথম আমি বিগ বাজেটের ওয়েব সিরিজে অভিনয় করেছি। ‘গুলমোহর’ মূলত পারিবারিক সমস্যার গল্পের ওয়েভ সিরিজ। আমার চরিত্রটি নিয়ে আপাতত কিছু না বলা গেলেও আমি ভীষণ আশাবাদী গুলমোহর নিয়ে। কারণ সাওকী ভাই ভীষণ যত্ন নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন। আমিও আমার চরিত্রে সর্বোচ্চ শ্রম দেবার চেষ্টা করেছি। চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালোলাগবে।’

জানা যায়, শিগগিরই ‘গুলমোহর’ ওয়েব সিরিজটি একটি ওটিটি প্লাটফরমে প্রচারে আসবে। প্রচারে আসার পূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান দেয়া হবে।

এদিকে সারিকা সাবাহ আপাতত নাটকে অভিনয় করছেন না। তবে সারিকা জানান, আবারো তিনি শিগগিরই নাটকের কাজ শুরু করবেন। সর্বশেষ সারিকাকে ‘দুই জোনাকির গল্প’, ‘ঈদ কার্ড’, ‘মি অ্যান্ড মাই এক্স’ নাটকে অভিনয়ে দেখা গেছে। নাটকগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মন্ডল, জোভান ও তৌসিফ মাহবুব। তবে আপাতত নাটকে অভিনয় না করলেও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি।

সারিকা সাবাহ জানান, এরইমধ্যে প্রচারে এসে তার করা বিজ্ঞাপন দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একটি হলো শঙ্খদাশ গুপ্ত নির্দেশিত ‘ভিম লিকুইডার’ ও অন্যটি হলো সাবরিনা আইরন নির্দেশিত ‘বিকাশ’র বিজ্ঞাপন। ক্যারিয়ারের শুরু থেকেই সারিকা সাবাহ বেশ বেছে বেছে কাজ করেছেন। এখনো ঠিক সেভাবেই কাজ করছেন তিনি। যে কারণে মাসের পুরোটা সময়জুড়ে যে অভিনয়ের জন্য তাকে ব্যস্ত থাকতে হয় এমনটি নয়। এরইমধ্যে সারিকা সাবাহ নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে ‘কম্পিউিটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে পড়াশুনা সম্পন্ন করেছেন।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন