হোম > বিনোদন

মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’

বিনোদন রিপোর্টার

গত ১৪ মার্চ মুক্তি পেয়েছে জন আব্রাহাম অভিনীত এবং প্রযোজিত সিনেমা ‘দ্য ডিপ্লোম্যাট’। এই সিনেমাটি এরই মধ্যে ভারতবর্ষের মানুষের মন জয় করে ফেলেছে। বিশেষ করে ভারতের রাজনৈতিক মহলে বেশ ভালোই সাড়া ফেলে দিয়েছে এই সিনেমা। কিন্তু ভারত এবং পাশ্চাত্য দেশে সিনেমাটির জয়জয়কার হলেও মধ্যপ্রাচ্যের সিনেমাটি দেখানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে এই সিনেমাটির নিষেধাজ্ঞা জারি প্রসঙ্গে ভারতীয় এক গণমাধ্যমে কথা বলতে গিয়ে জন বলেন, ‘এই ছবিটি কোনো জঙ্গিবাদের ওপর নির্ভর করে তৈরি করা হয়নি। রীতেশ শাহ একটি অসাধারণ স্ক্রিপ্ট লিখেছেন, কিন্তু পরিচালক শিবম নায়ারের কৃতিত্বও কিছু কম নয়। এই সিনেমায় কোনো দেশকে ভালো দেখাতে গিয়ে অন্য কোনো দেশকে ছোট করা হয়নি।’

মধ্যপ্রাচ্য সিনেমাটি নিষিদ্ধ হওয়া নিয়ে মর্মাহত জন বলেন, ‘এটি কোনো পাকিস্তানবিরোধী সিনেমা নয়। এই সিনেমায় আমরা দেখিয়েছি পাকিস্তানের বিচার ব্যবস্থা কতটা সৎ। একজন সৎ পাকিস্তানি আইনজীবী এবং একজন সৎ পাকিস্তানি বিচারপতিকে আমরা দেখিয়েছি। শুধু তাই নয়, সীমান্তে টহলদারি পুলিশও সৎ ছিলেন এই সিনেমায়। যাদের দেখানো হয়েছে তারা সবাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, তাই এই সিনেমাটি নিয়ে আপত্তি তোলার কোনো কারণ নেই।’

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান