হোম > বিনোদন

মুক্তি পেল রঙবাজার-এর ট্রেলার

বিনোদন রিপোর্টার

অন্ধকারের আড়ালে চাপা পড়ে থাকা এক নিষ্ঠুর বাস্তবতা এবার উঠে আসতে চলেছে রুপালি পর্দায়। সমাজের নিষিদ্ধ এক অধ্যায়ের গল্প নিয়ে নির্মাতা রাশিদ পলাশ হাজির হলেন নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’-এর ট্রেইলার নিয়ে।

গত রোববার সন্ধ্যায় ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা, কৌতূহল আর তীব্র প্রত্যাশা। রাশিদ পলাশ পরিচালিত চলচ্চিত্র ‘রঙবাজার’-এর ট্রেইলার প্রকাশ করা হয়েছে প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

ছবিটি নিয়ে নির্মাতা জানান, ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই ট্রেইলার উন্মুক্ত করা হয়েছে। পরিচালক রাশিদ পলাশ আরো জানান, খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রঙবাজার’। ট্রেলারেই স্পষ্ট, এটি শুধুই একটি গল্প নয়, বরং সমাজের এক নির্মম বাস্তবতার দলিল।

একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রঙবাজার’-এর কাহিনি। ছবির বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে দেশের আলোচিত দৌলতদিয়া যৌনপল্লীতে, যা সিনেমাটিকে দিয়েছে বাস্তবতার এক শক্ত ভিত্তি। সিনেমাটিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিনকে।

এদিকে সিনেমায় মাদক কারবারির ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ। রাজনৈতিক নেতার চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু। তামজিদ অতুলের গল্প ও ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সাহসী বিষয়বস্তু আর বাস্তবধর্মী উপস্থাপনার কারণে ‘রঙবাজার’ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে। এখন দর্শকদের অপেক্ষা শুধু মুক্তির দিন গোনার।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’