হোম > বিনোদন

দীপিকার পাশে পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

আবুধাবির পর্যটনের এক বিজ্ঞাপনে হিজাব পরে অংশ নিয়ে ভারতে রীতিমতো তুলোধুনো হচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিশেষ করে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীপিকার তীব্র সমালোচনা করছেন। এ অবস্থায় দেশ-বিদেশে অনেকেই দীপিকার পাশে দাঁড়িয়েছেন।

এবার বলিউড নায়িকার পক্ষে সুর চড়ালেন পাকিস্তানি অভিনেত্রী, নির্মাতা আমার খান। দীপিকা ও তার স্বামী রণবীর সিংকে নিয়ে নির্মিত একটি বিজ্ঞাপনকে ঘিরেই এই বিতর্কের শুরু। বিজ্ঞাপনটিতে দীপিকাকে দেখা গেছে আবায়া ও হিজাব পরিহিত অবস্থায়। যেখানে তিনি আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের চমৎকার স্থাপত্য উপভোগ করছেন!

সেই দৃশ্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নেমেছে ট্রোলিংয়ের ঝড়, বিশেষ করে ভারতের কিছু দক্ষিণপন্থি হিন্দুত্ববাদী গোষ্ঠীর কাছ থেকে কয়েকদিন ধরেই গালমন্দ শুনতে হচ্ছে দীপিকাকে! এই পরিস্থিতিতে পাকিস্তানি অভিনেত্রী আমার খান ইনস্টাগ্রাম স্টোরিতে এক সমালোচনামূলক টুইটের জবাব দেন। সেই টুইটে দীপিকাকে ব্যঙ্গ করে লেখা ছিল, “যখন এক ‘ওয়োক ফেমিনিস্ট’ (অতিরিক্ত প্রগতিশীল)-এর আসলে নিজের কোনো পছন্দ থাকে না।” এর জবাবে আমার খান লিখেন, “এটা কোনো ওয়োক ফেমিনিস্ট নয়! এটা এমন এক দেশের মানুষ, যেখানে এক-তৃতীয়াংশ মুসলমান, আর সে সব ধর্মকেই সম্মান করছে। ব্রাভো দীপিকা! দুঃখজনক যে ভারতের বর্তমান রাজনীতি এমন পর্যায়ে নেমে গেছে।” তার এই বক্তব্যে তিনি সরাসরি নরেন্দ্র মোদি সরকারের মুসলিমবিরোধী রাজনীতি ও বিদ্বেষপূর্ণ পরিবেশের সমালোচনা করেছেন।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’