হোম > বিনোদন

ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন আলীমুজ্জামান ও রাফী

বিনোদন রিপোর্টার

দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক, প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক চলচ্চিত্র সাংবাদিক ফজলুল হকের স্মরণে গত ২১ বছর ধরে দেয়া হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’।

প্রতি বছরের মতো এবারও ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৫ ঘোষণা করা হয়েছে। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২৫ পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক হিসেবে রায়হান রাফী চলচ্চিত্র সাংবাদিকতায় আলীমুজ্জামান।

আগামী ২৬ অক্টোবর ফজলুল হক-এর প্রয়াণ দিবসে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে।

পুরস্কার হিসেবে আছে অর্থমূল্য, সম্মাননা পত্র ও ক্রেস্ট। প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করেন বিশিষ্ট কথাশিল্পী রাবেয়া খাতুন।

এর আগে রাজ্জাক, হুমায়ূন আহমেদ, সৈয়দ শামসুল হক, মোস্তফা সরয়ার ফারুকী, আলমগীর, দেলোয়ার জাহান ঝন্টু, গিয়াস উদ্দিন সেলিম, সাইদুল আনাম টুটুল, রেজানুর রহমানসহ অনেকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, পিছিয়েছে চার্জ গঠনের শুনানি

‘লিপির সংসার’-এ তন্ময়-মিমের সঙ্গে শিরীন আলম

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়

আবারো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

দেশের নাগরিক হিসেবে আমি ন্যায়বিচার চাই: তানজিন তিশা

‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা

দুই বছরের জন্য আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী

পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

ঢাকায় ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্তিনেলের একক শিল্প প্রদর্শনী