হোম > বিনোদন

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরি

বিনোদন ডেস্ক

চিত্রনায়ক ওমর সানী। ফাইল ছবি

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে। গত সোমবার তাঁর বনশ্রীর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছেন সানী।

আজ মঙ্গলবার রাতে মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভাটারা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাজহার।

তিনি বলেন, ‘চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনায় মামলা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জানা যায়, ‘সোমবার সকালে হাঁটতে বের হন চিত্রনায়ক ওমর সানী। হাঁটাহাঁটি শেষে বাসায় ফিরে তার নিজের স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে ২২ হাজার টাকা এবং তার সহকারীর ইনফিনিকস মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।’

এ ঘটনায় ভাটারা থানায় অভিযোগ করেন চিত্রনায়ক ওমর সানী। অভিযোগের ভিত্তিতে পরে থানায় মামলা হয়েছে বলে জানান থানার ওসি।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’