হোম > বিনোদন

পাঁচ দশকে শাবানা-আলমগীরের ‘চাষীর মেয়ে’

বিনোদন ডেস্ক

শাবানা-আলমগীর জুটি অভিনীত সামাজিক প্রেম কাহিনি নির্ভর চলচ্চিত্র ‘চাষির মেয়ে’ মুক্তির পাঁচ দশক পেরিয়ে গেল। বাবুল চৌধুরী পরিচালিত ও চিত্রা জহির প্রযোজিত চলচ্চিত্র ‘চাষীর মেয়ে’ সিনেমাটি ১৯৭৫ সালের ২০ জুন মুক্তি পায়। মুক্তির পাঁচ দশক উপলক্ষ্যে আগামীকাল, সোমবার, বেলা ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি শাবানা-আলমগীর। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- সুজাতা, প্রবীর মিত্র, সুভাষ দত্ত, আনোয়ারা, টেলি সামাদ প্রমুখ।

সিনেমাটির কাহিনি লিখেছেন সাঈদুর রহমান সাঈদ, সংলাপ রচয়িতা আশীষ কুমার লৌহ। সংগীত পরিচালক সত্য সাহা, গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আবদুল হাদী। তখনকার সামাজিক প্রেক্ষাপটে চিত্রায়িত রোমান্টিক-প্রেমের অ্যাকশনধর্মী চলচ্চিত্র এটি।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’