হোম > বিনোদন

৭৩ বছরের ঐতিহ্যে বিরতি, ২০২৬ সালের মিস ইউনিভার্সে থাকছে না ফ্রান্স

আমার দেশ অনলাইন

৭৩ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স সংস্থা। দীর্ঘদিনের এই অংশগ্রহণ প্রত্যাহারের কারণ হিসেবে তারা প্রতিযোগিতাটির সাম্প্রতিক ব্যবস্থাপনা, নীতিগত পরিবর্তন এবং ২০২৫ আসরে দেখা দেওয়া একাধিক অকার্যকারিতা ও অসংগতির কথা উল্লেখ করেছে।

১৯৫২ সাল থেকে নিয়মিতভাবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে আসছিল ফ্রান্স। তবে এবারের সিদ্ধান্তে সেই দীর্ঘ ঐতিহ্যে বিরতি ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মিস ফ্রান্স সংস্থা জানায়, তারা ২০২৬ সালের আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত তাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার অবস্থান থেকে নেওয়া হয়েছে, যা সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিযোগিতার দিকনির্দেশনার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়।

সংস্থাটি আরো জানায়, বিশেষ করে ২০২৫ সালের আসরে একাধিক ব্যবস্থাপনাগত সমস্যা ও অসংগতি তাদের উদ্বিগ্ন করেছে। তবে এটিকে স্থায়ী সিদ্ধান্ত হিসেবে দেখাতে চায় না তারা। পরিস্থিতি ও প্রতিযোগিতার ভবিষ্যৎ পরিবর্তন পর্যবেক্ষণ করে ভবিষ্যতে আবারও অংশ নেওয়ার সম্ভাবনা খোলা রাখা হয়েছে।

সংস্থাটির প্রেসিডেন্ট ফ্রেডেরিক গিলবার্ট বলেন, মিস ইউনিভার্স ফ্রান্সকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল। তবে নিজস্ব মূল্যবোধ ও স্বাতন্ত্র্য রক্ষার দায়িত্বের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে সংস্থাটি মিস ইউনিভার্সের কার্যক্রম ও পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিনের অন্যতম নিয়মিত ও প্রভাবশালী অংশগ্রহণকারী দেশের এমন সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে সাহসী ও সঠিক সিদ্ধান্ত বলছেন, আবার কেউ বলছেন, এটি প্রতিযোগিতাটির জন্য গুরুত্বপূর্ণ ক্ষতি।

এদিকে ফ্রান্সের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে মিস ইউনিভার্স সংস্থা জানিয়েছে, ভবিষ্যতে ফ্রান্সে তাদের কার্যক্রম নতুনভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। সংস্থাটির দাবি, ২০২৬ সাইকেল থেকে তারা ফ্রান্সে এই প্ল্যাটফর্মকে আরো সংগঠিত ও সরাসরি কাঠামোর মাধ্যমে পরিচালনা করবে, যা নারীদের ক্ষমতায়ন ও আন্তর্জাতিক অংশগ্রহণ আরো শক্তিশালী করবে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

এনডিটিভি

টেইলর সুইফটের কনসার্টে হামলার ষড়যন্ত্র, অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড

১০৩ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘রকস্টার’

ঈদে মেহেদির দ্যুতিতে মিম

বিটিএসের পালে আবারও বর্ষসেরার মুকুট

লিজা’র ‘তোমার রোদেলা আকাশে’

ঈদে মুক্তির মিছিলে ৮ সিনেমা, হল মালিকরা বলছেন ‘ব্যাড কালচার’

এআই দিয়ে এই সিনেমার কোনো চরিত্র তৈরি করিনি: আবদুল আজিজ

আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’-এ সাদিয়া ইসলাম মৌ

যেভাবে সিনেমার গান হয়ে এলো ‘এখানে কেউ নেই’

পারিবারিক গল্পে ঈদের নাটক ‘ওয়ারিশ’