হোম > বিনোদন

লিজার মৌসুমি ব্যস্ততা

বিনোদন রিপোর্টার

চলছে স্টেজ শোর মৌসুম। প্রতিবারের মতো এবারের মৌসুমেও দেশের বিভিন্ন অঞ্চলে স্টেজ শো হয়, তবে এবার শোয়ের সংখ্যা তুলনামূলক কম। তবু দেশের বিভিন্ন শহরে গান করে চলছেন বিভিন্ন শিল্পী। তারই ধারাবাহিকতায় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজাও বিভিন্ন স্টেজ শোয় গান করছেন।

তার কণ্ঠে গান শোনার সুযোগ পেয়ে দর্শকও প্রতিটি অনুষ্ঠানে মুগ্ধ হচ্ছে। গত শুক্রবার তিনি সিলেটের বিমানবন্দর রোডে অবস্থিত ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করেছেন। সেখানে তিনি তার পরিচিত মৌলিক গানগুলোর পাশাপাশি দর্শকের অনুরোধের গানও পরিবেশন করেছেন।

স্টেজ শোয়ের এ মৌসুমে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বাস্তবে শোয়ের সংখ্যা এখনো সীমিত। তবে গত বছরের তুলনায় শিল্পীরা এবার কিছু শো করছেন। মাঝে মাঝে কিছু অনুষ্ঠান হঠাৎ বাতিল হলেও দর্শকপ্রিয় শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছে। লিজা বলেন, ‘সিলেটে এসে খুব ভালো লাগল। এ শহরের সঙ্গে আমার সব সময়ই বিশেষ সংযোগ আছে।

তবে শো শেষে ঢাকায় ফিরে যাওয়ার তাড়া থাকায় পুরোপুরি সময় নিতে পারিনি। যদি একটু সময় থাকত, সিলেটকে আরো উপভোগ করতে পারতাম।’ এ অনুষ্ঠানে লিজার সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মিতালী। তার কণ্ঠের মাধুর্যও দর্শককে মুগ্ধ করেছে। দুই শিল্পীর একসঙ্গে পারফরম্যান্স দর্শকের মনে একটি বিশেষ ছাপ ফেলেছে।

লিজা আগামী ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকায় ও ৩১ ডিসেম্বর বগুড়ায় স্টেজ শোয় গান পরিবেশন করবেন। এ শোয়ে দর্শক তার প্রিয় গানগুলো শোনার পাশাপাশি শিল্পীর সঙ্গে সরাসরি অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবেন।

মুক্তি পেলো তারেক রহমানের মানবিক দিক নিয়ে তথ্যচিত্র

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নাটক ‘ঢাকা ২৬’

‘এ সম্মান শুধু আইয়ুব বাচ্চুর নয়, এটা বাংলা ব্যান্ডসংগীতের রাষ্ট্রীয় স্বীকৃতি’

নেদারল্যান্ডসে কত টাকা পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’

রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’

জীবদ্দশায় এমন রাষ্ট্রীয় পদক পাওয়াটা ভাগ্যের ব্যাপার: ববিতা

সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

ভ্যালেন্টাইনে জোভান-নীহার ‘যে কথা হয়নি বলা’