হোম > বিনোদন

ঈদে কেয়া পায়েলের ২০ নাটক

বিনোদন রিপোর্টার

ঈদ এলেই ব্যস্ততা বেড়ে যায় নাটক ইন্ডাস্ট্রির তারকাদের। রাত-দিন শুটিং চলে তাদের। এরই ধারাবাহিকতা এবারের ঈদেও ধরে রেখেছিলেন ছোটপর্দার বড় তারকা কেয়া পায়েল। তিনি জানালেন এবারের ঈদে কাজ করেছেন ২০টি নাটকে, যা ঈদের দিন থেকে বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে প্রচার করা হয়েছে।

ঈদে নিজের ব্যস্ততা ও প্রকাশিত নাটকগুলো নিয়ে কেয়া বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দের বর্ণনা কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এ ছাড়া ভক্তদের জন্য আমার ২০টি নাটক এবার প্রকাশ পেয়েছে, যা নিয়েও ছিল আলাদা উন্মাদনা। তাই সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, ভালো কেটেছে এবারের ঈদের প্রতিটি দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

কেয়ার প্রকাশিত নাটকের তালিকায় আছে ‘মাধ্যমিকের বাধ্য মেয়ে’, ‘বাজি’, ‘বান্টির বিয়ে’, ‘তুমি যাকে ভালোবাসো’, ‘প্রথম প্রথম প্রেম’, ‘বজরা’, ‘মন দিতে চাই’, ‘আপনি না তুমি’, ‘ইমার্জেন্সি’, ‘ডাকাতিয়া প্রেম’, ‘টিউবলাইট’, ‘প্রহর’, ‘ইতির ঈদি’, ‘মানুষ কি বলবে’, ‘স্পেস অব লাভ’, ‘আদরে রেখো’, ‘প্রিয় একজন’, ‘হ্যালো গায়েস’, ‘মোর দ্যান লাভ’ ও ‘মিস্টার অভাগা’। এই নাটকগুলোয় তার বিপরীতে অভিনয় করতে দেখা গেছে ছোটপর্দার তারকা অভিনেতাদের। যাদের মধ্যে আছেন মোশাররফ করিম, খায়রুল বাশার, তৌসিফ মাহবুব ও জোভান।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান