হোম > বিনোদন

প্রকাশিত হলো অজয়ের ‘ফেরারী পাখি’

বিনোদন রিপোর্টার

গান মানুষের জীবনের কথা বলে। মানুষের জীবনের কিছু বাস্তবতাকে তুলে ধরে ধ্রুব মিউজিক আমার গানের খুলনা বিভাগের প্রতিযোগী অজয় দেব গেয়েছেন ‘ফেরারী পাখি’ শিরোনামের গান।

গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নিজের মৌলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে অজয় দেব বলেন, গানের মাঝেই আমি আমার প্রশান্তি খুঁজে বেড়াই। গান আমার কাছে তাই সাধনার মত। এই সাধনায় সারাটা জীবন পার করে দিতে চাই। গান মানুষের জীবনের কথা বলে। ‘ফেরারী পাখি’ গানে আমি জীবনের কিছু বাস্তবতাকে তুলে ধরেছি। হৃদয়ের ভাঙচুর নিয়ে আমার এই গানটি শুনে ইতোমধ্যেই গুনিজনরা প্রশংসা করছেন। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। গান নিয়ে বহুদূর যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিক সহ দেশী বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’ প্রকাশ

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো