হোম > বিনোদন

অভিনয়ের জন্য ইচ্ছাত্যাগ তটিনীর

বিনোদন রিপোর্টার

দেশীয় শোবিজের তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়ে অনবদ্য অভিনয় আর মায়াবী রূপের ঝলকে মুগ্ধতা ছড়িয়েছেন এই তারকা। একের পর এক নাটক উপহার দেওয়ার মধ্য দিয়ে তার জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলছে। বলাই যায়, ক্যারিয়ারের আকাশে মেঘের ভেলায় ডানা মেলে ভেসে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। কিন্তু এই তারকা কখনো ভাবেননি শোবিজের ঝলমলে দুনিয়ার আলো ছড়াবেন। ছোটবেলা থেকে তটিনীর ইচ্ছা ছিল গাইনি ডাক্তার হবেন। মেডিকেলে ভর্তি পরীক্ষাও দিয়েছিলেন, সুযোগ পান নীলফামারী মেডিকেলে পড়ার। কিন্তু বরিশালের মেয়ে তটিনীর ইচ্ছা ছিল বরিশাল মেডিকেলে পড়ার। সেখানে পড়ার সুযোগ না পাওয়ায় আর মেডিকেলে পড়া হয়নি। পরে আর আলাদা করে ক্যারিয়ার নিয়ে কোনো কিছু ভাবেননি। এরপর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন।

পড়াশোনার মধ্যেই সুযোগ পান শোবিজে কাজের। শুরুটা হয়েছিল ছয় বছর আগে বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর ওয়েব ফিল্ম, ধারাবাহিক নাটকে কাজ করেন। কাজ করেছেন বড়পর্দায় অর্থাৎ চলচ্চিত্রে। বড়পর্দাতে অভিষেক হলেও তিনি থিতু হয়েছেন নাটকে। অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও নাটকেই থাকতে চান তিনি। এই অভিনয়শিল্পীর ভাষ্য, বড়পর্দায় নিয়মিত হওয়া নিয়ে এখন সেভাবে ভাবছি না। কারণ, বড়পর্দার জন্য যে পরিমাণ অভিজ্ঞতা, প্রস্তুতি দরকার, তা আমার হয়েছে বলে আমি মনে করি না। আমি নাটকটাই শুরু করেছি বেশি দিন হয়নি। নাটকে আমার আরো দর্শক হোক। ভালো গল্প, শক্তিশালী চরিত্রে কাজের সুযোগ হলেই বড়পর্দায় কাজ করব। সেটি আরো পরে।

তারকাদের বর্ণাঢ্য বর্ষবরণ

প্রকাশিত হলো ‘রইদ’-এর প্রথম গান, মুক্তি ঈদে

ঢাক ঢোল ও সুর ছন্দে বর্ষবরণ, উৎসব চলবে ১৭ এপ্রিল পর্যন্ত

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসবে যুবরাজের ‘অতল’

বৈশাখে ‘চিরকুট’-এর দুই কনসার্ট

পহেলা বৈশাখে ‘চিত্রাঙ্গদা’-র দুটি প্রদর্শনী

কৃত্রিম বুদ্ধিমত্তার সুরে বর্ষবরণের গান

চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণে শিল্পকলার ৫ দিনব্যাপী আয়োজন

যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে ‘দম’ লন্ডনের পথে ‘প্রেশার কুকার’

আশার সঙ্গে বোন লতার দূরত্বের কারণ