হোম > বিনোদন

মা পদক পাচ্ছেন ডলি জহুর

বিনোদন রিপোর্টার

দেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর এক জীবনে নানা ধরনের স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এবার তিনি পেতে যাচ্ছেন মা-পদক। আগামী ১১ মে বিশ্ব মা দিবসে তার হাতে মা পদক তুলে দেওয়া হবে। ২০২২ সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছর মা পদক দেওয়া হচ্ছে। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে এটি দেওয়া হয়।

এবার পুরস্কারটি পেতে যাচ্ছেন জেনে আনন্দিত ডলি জহুর। তিনি বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি বহুবার পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনো এমন পুরস্কারে ভূষিত হইনি। যে কারণে এই পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। আয়োজকদের ধন্যবাদ।’

ডলি জহুর অভিনীত প্রথম চলচ্চিত্র অসাধারণ। তিনি হুমায়ূন আহমেদ রচিত শঙ্খনীল কারাগার উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্র এবং হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয় করেন। মোস্তাফিজুর রহমান পরিচালিত শঙ্খনীল কারাগার চলচ্চিত্রে রাবেয়া চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথমবারের মত শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

প্রসঙ্গত, এর আগে শুধু মা চরিত্রে অভিনয়ের জন্যই মা পদক ২০২২, ২০২৩ ও ২০২৪-এ ভূষিত হয়েছিলেন শবনম, দিলারা জামান ও আনোয়ারা।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী স্থগিত

৭৩ বছরের ঐতিহ্যে বিরতি, ২০২৬ সালের মিস ইউনিভার্সে থাকছে না ফ্রান্স

টেইলর সুইফটের কনসার্টে হামলার ষড়যন্ত্র, অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড

১০৩ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘রকস্টার’

ঈদে মেহেদির দ্যুতিতে মিম

বিটিএসের পালে আবারও বর্ষসেরার মুকুট

লিজা’র ‘তোমার রোদেলা আকাশে’

ঈদে মুক্তির মিছিলে ৮ সিনেমা, হল মালিকরা বলছেন ‘ব্যাড কালচার’

এআই দিয়ে এই সিনেমার কোনো চরিত্র তৈরি করিনি: আবদুল আজিজ

আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’-এ সাদিয়া ইসলাম মৌ