হোম > বিনোদন

সাদাত হোসাইন-জাকারিয়া সৌখিনের ‘প্রিয় প্রজাপতি’

বিনোদন রিপোর্টার

দুজনই গল্প বলেন। একজন সাদা কাগজে, অন্যজন রুপালি পর্দায়। এবার দুজন মিলে একটি গল্প বলবেন। কাগজের চরিত্র জীবন্ত হবে রুপালি পর্দায়। সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসেনের গল্পে নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন।

নাটকের নাম ‘প্রিয় প্রজাপতি’। সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন সৌখিন। আর এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

একটি অফিসগামী বাস, অফিস এবং দুজন কর্মচারীর মধ্যকার খুনসুটি আর প্রেম নিয়ে নির্মিত হয়েছে প্রিয় প্রজাপতি। গল্পে দেখা যাবে, মুগ্ধ (অপূর্ব) খুবই অলস প্রকৃতির একজন মানুষ। সবসময় অফিসে লেট করে। তাকে সোজা করার জন্য অফিস তারই সমকক্ষ একজনকে নিয়োগ দেয়। সে প্রজাপতি (ফারিণ)। প্রজাপতির উপস্থিতিতে পাল্টে যেতে শুরু করে মুগ্ধ।

জাকারিয়া সৌখিন জানান, ‘প্রিয় প্রজাপতি’ একটি পরিপূর্ণ ফিল-গুড কনটেন্ট। খাঁটি রোমান্টিক-কমেডিও বলা যেতে পারে। তিনি বলেন, “সাদাত হোসাইনের লেখা আমার ভালো লাগে। নিয়মিত পড়ি। তার বিলবোর্ড গল্পটি পড়ে এই গল্পটি মাথায় আসে আমার।

তাই বলা যায়, বিলবোর্ড গল্পের অনুপ্রেরণায় নতুন গল্প ‘প্রিয় প্রজাপতি’। বেশ আধুনিক ঢঙে এটি নির্মাণ করা হয়েছে। আশা করি, অপূর্ব ও ফারিণের দারুণ অভিনয়ে ঈদের উপভোগ্য একটি নাটক হবে এটি।”

নাটকে ‘প্রজাপতি এনে দিতে পারি/ তুমি কি পরবে খোঁপায়’ এমন একটি গান লিখেছেন সোমেশ্বর অলি। গানটি সুর ও সংগীত করেছেন জাহিদ নীরব। তাতে কণ্ঠ দিলেন আতিয়া আনিসা এবং সুরকার নিজেই। ‘প্রিয় প্রজাপতি’ নাটকটি দেখা যাবে নতুন ইউটিউব চ্যানেল ক্যাপিটাল ড্রামা।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান