হোম > বিনোদন

জাতিসংঘে মানবাধিকার সম্মেলনে স্বপ্নীল সজীব

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীবের সঙ্গীত বিষয়ক দেশে বিদেশে নানান রেকর্ড রয়েছে। এবার জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল ইউথ ফর হিউম্যান রাইটস সামিটে বক্তা হিসেবে অংশ করেছেন।

ইউনাইটেড ফর হিউম্যান রাইটস এর আয়োজনে ও টিমোর-লেস্তের স্থায়ী মিশন এর পৃষ্ঠপোষকতায় এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সংস্কৃতিচর্চাকারী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। তিনি প্রথম বাংলাদেশি তারকা সংগীতশিল্পী যিনি এই সম্মেলনে বক্তৃতা দেওয়ার সম্মান অর্জন করলেন।

২০২৫ সালের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘শান্তির জন্য শিক্ষা’। সম্মেলনে স্বপ্নীল তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি, মানবতা ও সহমর্মিতার দর্শনের ওপর গুরুত্বারোপ করেন।

স্বপ্নীল সজীব বলেন, ‘জাতিসংঘে দাঁড়িয়ে আমার গান ও কবি রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় শিক্ষা ও শান্তি নিয়ে কথা বলতে পারা আমার জীবনের এক পরম গর্বের বিষয়, আমি শুধু একজন শিল্পী নই, একজন সংস্কৃতিকর্মীও। আমাদের কণ্ঠ শুধু সুরে নয়, মানবতার কল্যাণে গীত হওয়া উচিত। বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার এই সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।’

সংগীতচর্চায় স্বপ্নীল সজীবের রয়েছে আরো নানান আন্তর্জাতিক স্বীকৃতি।

ঈদে মুক্তির মিছিলে ৮ সিনেমা, হল মালিকরা বলছেন ‘ব্যাড কালচার’

এআই দিয়ে এই সিনেমার কোনো চরিত্র তৈরি করিনি: আবদুল আজিজ

আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’- সাদিয়া ইসলাম মৌ

যেভাবে সিনেমার গান হয়ে এলো ‘এখানে কেউ নেই’

পারিবারিক গল্পে ঈদের নাটক ‘ওয়ারিশ’

ঈদে আসছে ‘দেনা পাওনা’র সাত পর্বের স্পেশাল সিরিজ

নায়িকা নয়, গায়িকা হয়ে নজর কাড়ছেন নাজিফা তুষি

চলচ্চিত্রের সংগীতে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

নজরুল জন্মজয়ন্তীতে ‘কালো হরিণ চোখ’

স্বর্ণপাম পেলেন রোমানিয়ান মুঙ্গিউ