হোম > বিনোদন

আগামীকাল শিল্পকলায় ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’

বিনোদন ডেস্ক

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’। ডকু-ড্রামা রচনা ও নির্দেশনায় রয়েছেন আব্দুল্লাহ খান। ডকু-ড্রামাটি মঞ্চায়ন করবে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)-এর সাংস্কৃতিক সংগঠন ‘তুরাগ শিল্পীগোষ্ঠী’।

প্রযোজনাটি সম্পর্কে তুরাগ শিল্পীগোষ্ঠীর পরিচালক জানান, ২৫ মিনিটের এই নাটকে জুলাই অভ্যুত্থানের মূল বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কোটা সংস্কার আন্দোলন, কোটা সংস্কারকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী কর্তৃক হামলা, শিক্ষার্থীদের ‘রাজাকার’ ট্যাগ দেওয়া, ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া, আবু সাঈদ, মীর মুগ্ধ ও শাহাদাতের মতো শহীদদের আত্মত্যাগ, হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনা এবং শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে বৈষম্য ও দুর্নীতি দূর হয়েছে কিনা, সেই প্রশ্ন।

এই প্রযোজনায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল মাহি, তারেক আল আজিজ, আব্দুল্লাহ সরদার, তালহা জুবায়ের, আতিফ, রিয়াদ, জুবায়ের বিন আলতাফ, মুনিম, আজিজুল, নকিব, শিহাব, মুনাব্বির, সাবিন জুনায়েদ, সাদ, আরিফ, ইরফান, তাওহীদ, তাসনিম, লাবিব, তাওসিফ ও তাহসিন।

ডকু-ড্রামাটির নেপথ্য কলাকুশলী হিসেবে রয়েছেন সাউন্ডে শাখাওয়াত হোসাইন, লাইটে কামরান তাসনিম, ভোকাল ও সংগীতে সাইদুল, লাবিব, মুশফিক, আলী, আহসান, আব্দুর রহমান ও আবু নাইম, পরিচালনাক হিসেবে রয়েছেন সাজ্জাদ হোসাইন এবং সহকারী পরিচালক হিসেবে রয়েছেন আরিফুজ্জামান। ।

নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। প্রদর্শনীর পূর্বে প্রবেশপত্র একাডেমির টিকেট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান