হোম > বিনোদন

বাংলাদেশ অস্কার কমিটি নিয়ে রাজীবের ক্ষোভ

বিনোদন ডেস্ক

আসন্ন ৯৮তম অস্কারের আন্তর্জাতিক বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে লিসা গাজীর পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি। গত শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ অস্কার কমিটি তাদের এ সিদ্ধান্ত জানায়। এ ঘোষণার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীব।

আদনান আল রাজীব লেখেন, ‘একটা চলচ্চিত্র যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরে স্বীকৃতি পায়, অথচ বাংলাদেশের অস্কার কমিটি সেটিকে গুরুত্ব দেয় না, এটা সত্যিই হতাশাজনক। বাড়ির নাম সহানা চলচ্চিত্রটির বিরুদ্ধে বলছিনা, নিশ্চয়ই এটি একটি সুন্দর কাজ। কিন্তু যদি লক্ষ্য হয় অস্কারে দেশের প্রতিনিধিত্বকে শক্তভাবে দাঁড় করানো, তাহলে ‘সাবা’ নিঃসন্দেহে আরও শক্তিশালী একটি নাম।’

তিনি আরো বলেন, ‘কষ্টের বিষয় হলো, তাদের কাজকর্ম দেখে মনে হয়, আমাদের এসব কমিটি প্রকৃত উদ্দেশ্য নিয়ে কাজ করে না। যে দেশ নিজের শিল্প-সংস্কৃতিকে কীভাবে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে হয়, সেই কৌশলই বোঝে না, সে দেশ কোনোদিন এগোতে পারবে না। এ কারণেই আমরা এখনো ‘তৃতীয় বিশ্বের দেশ’ নামেই পরিচিত কারণ আমরা সামষ্টিক উন্নতির বদলে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিই, আর বৃহত্তর বোঝাপড়ার অভাবেই পিছিয়ে থাকি।’

জানা যায়, নির্বাচনের জন্য জমা পড়েছিল মোট পাঁচটি সিনেমা ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ এবং ‘ময়না’। সেখান থেকে বাছাই করা হয়েছে ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি।

লন্ডন উৎসবে প্রিয়াম অর্চি অভিনীত দুই সিনেমা

ঈদে আবুল হায়াতের ‘ভালোবেসেছিলাম’

জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে কাজ করতে আলাদা একটা অনুভূতি কাজ করে: রিচি

একজন মতলুব আলী সৃজনশীল ধারার শিল্পী: রফিকুল আলম

কালজয়ী বন্ধুত্ব নিয়ে ফিরছে ‘থ্রি ইডিয়টস’- এর সিক্যুয়েল

এআই ডিপফেক ঠেকাতে কণ্ঠ ও ছবির ট্রেডমার্কের আবেদন টেইলর সুইফটের

ফোক গান নিয়ে ফিরলেন জুঁই

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

৬ শতাধিক শিল্পীর অংশগ্রহণে পালিত হবে আন্তর্জাতিক নৃত্য দিবস

উত্তরার বারে পুলিশের অভিযানে চিত্রনায়ক গ্রেপ্তার