হোম > বিনোদন

অস্ট্রেলিয়ায় ‘সূর্য দীঘল বাড়ি’

বিনোদন ডেস্ক

পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মস এর উদ্যোগে এবার অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হবে কালজয়ী চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ি’। আগামী ৩ আগস্ট নিউ সাউথ ওয়েলসে অবস্থিত ‘জমিদার বাড়ি’ নামের একটি ভেন্যুতে সিনেমাটি দেখতে পাবেন দর্শকরা।

১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সূর্য দীঘল বাড়ি’ নির্মিত হয় কথাসাহিত্যিক আবু ইসহাকের একই শিরোনামের একটি উপন্যাস অবলম্বনে। যৌথভাবে তা পরিচালনা করেন মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী। সিনেমাটি মূলত গ্রামীণ সমাজে বসবাসরত এক স্বামী পরিত্যক্ত নারীর টিকে থাকার সংগ্রামের গল্প।

জানা যায়, জমিদার বাড়িতে একসঙ্গে ২০০ দর্শক বসে সিনেমাটি উপভোগ করতে পারবেন। লাগবে না কোনো প্রবেশ ফি। তবে এই আয়োজনে অংশগ্রহণকারীদের অনুদান যাবে ক্যানসার কাউন্সিল অস্ট্রেলিয়ার ক্যানসার গবেষণা, প্রতিরোধ ও সহায়তা সেবার তহবিলে।

সিনেমাটিতে জয়গুণ চরিত্রে অভিনয় করেছেন ডলি আনোয়ার। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন রওশন জামিল, জহিরুল হক, আরিফুল হক, কেরামত মাওলা, এ টি এম শামসুজ্জামান, ইলোরা গহর, হাসান ইমাম, আরিফুল হক, নাজমুল হুদা বাচ্চু, লেনিনসহ অনেকে। সংলাপ লিখেছেন এবং প্রযোজনা করেছেন মসিহউদ্দিন শাকের নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান