হোম > বিনোদন

চমকে দিলেন সামিরা খান মাহি

বিনোদন রিপোর্টার

আবারও আলোচনায় সামিরা খান মাহি। তবে এবার সৌন্দর্য বা গ্ল্যামার ছড়িয়ে নয় বরং ভিন্নধর্মী একটি চরিত্র দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। তাকে দেখা যাবে মানসিক প্রতিবন্ধীর চরিত্রে। ভাইরাল হয়েছে তার এই চরিত্রের লুকটি।

‘বকুল ফুল’ নামের নাটকে মাহিকে এই চরিত্রে দেখা গেছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা কয়েকটি স্থিরচিত্রে দেখা যায় মানসিকভাবে অসুস্থ এক তরুণীর চরিত্রে তিনি সম্পূর্ণ ডুবে আছেন। ভক্তরা প্রথমে চোখ কচলেছেন, তারপর প্রশংসায় ভাসিয়েছেন। কেউ লিখেছেন, ‘এটাই মাহির ক্যারিয়ারের সেরা নাটক।’ আবার কেউ এতটাই মুগ্ধ যে, পুরস্কারের দাবি তুলেছেন এখনই!

মাহি নিজেও চরিত্র নিয়ে ভীষণ আবেগী। তার ভাষায়, ‘এটা আমার অভিনয় জীবনের অন্যতম বিশেষ অভিজ্ঞতা। চরিত্রটা কঠিন ছিল, কিন্তু করেই নিজেকে নতুনভাবে চিনেছি। শুধু অভিনেত্রী হিসেবে নয়, মানুষ হিসেবেও অনেক কিছু শিখেছি। পরিচালক ইমরুল রাফাত ভাইকে ধন্যবাদ, যিনি আমার ওপর ভরসা রেখেছেন।’ নাটকটি পরিচালনা করেছেন ইমরুল রাফাত। এতে মাহির বিপরীতে আছেন আরশ খান। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্দায় পুরো গল্প দেখার জন্য।

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’ প্রকাশ

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো