হোম > বিনোদন

স্বর্ণপাম পেলেন রোমানিয়ান মুঙ্গিউ

পর্দা নামল কান উৎসবের

বিনোদন রিপোর্টার

টানা ১২ দিনের বর্ণিল আয়োজন শেষে, ২৩ মে শনিবার, পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজনগুলোর একটি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের।

এবার কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার ‘পালম ডি'অর’ জিতে নিয়েছে রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের চলচ্চিত্র ‘ফিয়র্ড’। নরওয়েতে বসবাসকারী একটি অভিবাসী পরিবারের সংস্কৃতি ও জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি।

ফ্রান্সের কান শহরের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত জমকালো সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের এই পুরস্কার ঘোষণা করা হয়।

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

পুরস্কার নেওয়ার পর এক আবেগঘন ভাষণে পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউ বলেন, ‘আজকের সমাজ বিভক্ত ও চরমপন্থী হয়ে উঠেছে। এই চলচ্চিত্রটি যেকোনো ধরনের মৌলবাদের বিরুদ্ধে একটি অঙ্গীকার। আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলার ঝুঁকি নিয়েছি, যা আমাদের অনেকেই জানেন কিন্তু জনসমক্ষে বলার সাহস পান না।’

এবারের উৎসবে মর্যাদাপূর্ণ এই শীর্ষ পুরস্কারের জন্য ২২টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

যার মধ্যে আমেরিকার ‘দ্য ম্যান আই লাভ’ ও ‘পেপার টাইগার’ ছবি দুটিও ছিল।

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’ প্রকাশ

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো