হোম > বিনোদন

‘মার্শাল কিং’ দিয়ে বড় পর্দায় ফিরছেন রুবেল

বিনোদন রিপোর্টার

লম্বা একটা বিরতির পর মিজানুর রহমান শামীম পরিচালিত ‘মার্শাল কিং’ সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় অ্যাকশন হিরো খ্যাত নায়ক রুবেল।

পরিচালক জানান, এটি একটি ধারাবাহিক সিনেমা, সব কিছু ঠিক থাকলে এর প্রথম গল্প দর্শকরা বড়পর্দায় দেখতে পাবেন আগামী অক্টোবরেই।

পরিচালক নিজেই সামাজিক মাধ্যমে শুটিংয়ে কিছু মুহূর্তের ছবি প্রকাশ করে এ খবর জানান। সিনেমাটিতে ভয়ংকর এক চরিত্রে দেখা যাবে রুবেলকে। এতে আরও রয়েছেন চিতা, মার্শাল জনিসহ অনেক পরিচিত মুখ। এটি প্রযোজনা করছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার।

গল্পে দেখা যাবে, পাঁচজন বন্ধু রাঙামাটির একটি কারাতে স্কুলে ভর্তি হয়। কেবল কয়েকটি কসরত তারা শিখেছেন। এর পরপরই ওই এলাকার এক গুন্ডার সঙ্গে তাদের মারামারি হয়। রুবেল ছিলেন ওই স্কুলের ফাইট মাস্টার। একদিন ওই পাঁচ বন্ধু মার খাওয়ার পর অবস্থা দেখে রুবেল তাদের কারাতে কিং বা মার্শাল কিং বানানোর দায়িত্ব নেন। তাদের এমন শক্তিশালী বানান যে, পৃথিবীর কোনো শক্তিই তাদের আর হার মানাতে পারে না। এরপর নানা ঘটনাপ্রবাহে এগিয়ে যায় গল্প।

রুবেল বলেন, ‘বেশ বিরতির পর সিনেমায় অভিনয় করছি। এর গল্প অসাধারণ। ধারাবাহিক অ্যাকশনধর্মী সিনেমাটির আরও বেশকিছু সিকুয়াল সামনে আসবে। প্রতিটিতেই চমক থাকবে। আশা করছি, সিনেমাটি দর্শকের মন জয় করবে।’

ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে ঝলমলে তারার মেলা

আসছে অপি-ঋত্বিকের বহুল প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

আড্ডা ও স্মৃতিকথায় মেতে উঠলেন গুণী অভিনেত্রীরা

ফিলাডেলফিয়ায় মঞ্চে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্য এড শিরানের

সংগীতের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে বিতর্কে বিভক্ত শিল্পীরা

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর