হোম > বিনোদন

দেশের জন্য কান্না ইরানি নির্মাতা জাফর পানাহির

বিনোদন ডেস্ক

ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী জাফর পানাহি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। ভিনদেশে থাকলেও তার মন পড়ে আছে নিজের যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমিতে। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে তিনি দেশে ফিরতে পারছেন না—এই নির্মম বাস্তবতা জানিয়েছেন এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে। যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে সিডনির উদ্দেশে রওনা হয়েছিলেন ইরানের ওই নির্মাতা।

কিন্তু হঠাৎ করেই আকাশ ও স্থলপথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি কার্যত নিজ দেশে ফিরে যাওয়ার সব পথ হারিয়েছেন। চার দিন আগে পোস্ট করা বার্তায় তিনি লিখেছেন, ‘প্রতিদিন চেষ্টা করছি দেশে ফেরার। আমার পরিবার, বিশেষ করে আমার মায়ের কাছে যাওয়ার পথ খুঁজি। কিন্তু সব পথ যেন বন্ধ। যখন নিজের মানুষগুলো প্রতিদিন যুদ্ধের শিকার হচ্ছে, তখন নিজেকে ভীষণ অসহায় লাগে।’ তিনি বলেন, ‘যখন কোনো জাতির ভবিষ্যৎ কয়েকজন ক্ষমতাধর ও উচ্চাকাঙ্ক্ষী মানুষের হাতে জিম্মি হয়ে পড়ে, তখন আমাদের হাতে থাকে শুধু ক্ষোভ, বেদনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য উচ্চারণের দায়িত্ব।’

জাফর পানাহি বরাবরই স্পষ্ট ভাষায় যুদ্ধ ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন। তার সিনেমা যেমন ‘ট্যাক্সি তেহরান’, ‘নো বিয়ারস’ এবং ‘দিস ইজ নট আ ফিল্ম—সবগুলোতেই তিনি ব্যক্তি স্বাধীনতা, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় অগণতান্ত্রিকতার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছেন।

দীর্ঘ ক্যারিয়ারে বহুবার রাষ্ট্রীয় চাপ, নিষেধাজ্ঞা ও গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন তিনি। তবু থেমে যাননি। এবার যুদ্ধের বাস্তবতায় তিনি নিজেই যেন আরেকটা ‘ছবির’ চরিত্র হয়ে উঠেছেনÑযেখানে তিনি পরবাসে বন্দি, আর হৃদয় পড়ে আছে মায়ের কোলে ফিরতে না পারার যন্ত্রণায়।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান