হোম > বিনোদন

জীবনে বড় হতে গেলে অধ্যবসায় এবং সততার বিকল্প নেই: নাদিয়া

শুভ জন্মদিন

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। তিনি সবসময়ই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে। ছোটবেলায় ‘নতুনকুঁড়ি’তে তিনি নাচে এবং অভিনয়ে পুরস্কৃত হয়েছিলেন। অভিনয়ের দুনিয়ায় পথ চলতে চলতে তিনি অভিনয় জীবনের ‘রজত জয়ন্তী’তে (২৫ বছরে) পদার্পণ করেছেন।

বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। তিনি সবসময়ই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে। ছোটবেলায় ‘নতুনকুঁড়ি’তে তিনি নাচে এবং অভিনয়ে পুরস্কৃত হয়েছিলেন। অভিনয়ের দুনিয়ায় পথ চলতে চলতে তিনি অভিনয় জীবনের ‘রজত জয়ন্তী’তে (২৫ বছরে) পদার্পণ করেছেন। বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। তিনি সবসময়ই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে। ছোটবেলায় ‘নতুনকুঁড়ি’তে তিনি নাচে এবং অভিনয়ে পুরস্কৃত হয়েছিলেন। অভিনয়ের দুনিয়ায় পথ চলতে চলতে তিনি অভিনয় জীবনের ‘রজত জয়ন্তী’তে (২৫ বছরে) পদার্পণ করেছেন।

অভিনয় জীবনের রজত জয়ন্তী প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘অভিনয় জীবনের দীর্ঘদিনের এই পথচলায় দিনের পর দিন দেশে কিংবা দেশের বাইরে মানুষের এই যে অকৃত্রিম ভালোবাসা, এটাইতো আসলে জীবনের অনেক বড় প্রাপ্তি। আমি খুব সাধারণ একজন মানুষ। ভীষণ আনন্দ নিয়েই পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে জীবন উদযাপন করতে ভালোবাসি। আমি আমার শিক্ষকদের ভীষণ ভালোবাসি শ্রদ্ধা করি। কথা একটাই বিশেষভাবে বলতে চাই, জীবনে বড় হতে গেলে অধ্যবসায় এবং সততার বিকল্প নেই। আমি আমার সকল সহশিল্পী, পরিচালক, প্রযোজক, নাট্যকার’সহ নাচের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি, সর্বোপরি র্দশকের প্রতি কৃতজ্ঞ। কারণ সবার সহযোগিতায় ভালোবাসা আমি আজকের নাদিয়া।’   

এদিকে আজ নাদিয়ার জন্মদিন। আজ তার জন্মদিনের পুরোটা প্রহর কাটবে পরিবারের সাথেই।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’র রতন চরিত্রে বারৈ’র লেখা স্ক্রিপ্টে অভিনয় করেই ‘নতুন কুঁড়ি’তে পুরস্কৃত হয়েছিলেন। এর পরপরই নাদিয়া বিটিভির ‘বারো রকমের মানুষ’ নাটকে অভিনয়ের সুযোগ পান। মাঝে বিরতির পর ২০০০ সাল থেকে নাদিয়া মূলত অভিনয়ে নিয়মিত হতে শুরু করেন।

অভিনয় শেখারও আগে নাদিয়ার নাচ শেখা। তার নাচের গুরু প্রয়াত হাবিবুল চৌধুরী। এরপর শিশু একাডেমিতে শেখার পর, সাত বছরের ডিপ্লোর্মা কোর্স করেন তিনি ‘বাফা’ থেকে। প্রথম শ্রেণীতে প্রথম হন তিনি। এরপর তিনি রাইজা খানম ঝুনু, সোহেল রহমান, শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা ও দীপা খন্দকারের কাছেও নাচ শিখেছেন।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’