হোম > বিনোদন

কাকে বিষধর সাপ বললেন পুর্ণিমা!

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। যদিও বর্তমানে নতুন সিনেমা ও নাটকে তাকে খুব একটা দেখা না, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ণিমার শেয়ার করা ছবি ও বক্তব্য সবসময়ই ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে থাকে।

সম্প্রতি পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগপূর্ণ স্ট্যাটাস শেয়ার করেছেন, যা তার ভক্ত ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই— তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’

তিনি আরো লেখেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে, সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে। কিন্তু সময়ের চাকা যখন বিপরীতমুখী হয়, জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায়—তখন তারাই সবার আগে দূরে সরে যায়। ঠিক যেমন মৌমাছি ফুল থেকে মধু নিঃশেষ হলে অন্য ফুলের কাছে উড়ে যায়—তেমনি তারাও সরে যায় স্বার্থের টানে।

সবশেষে তিনি লেখেন, ‘তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

এই রূপকভাষা আক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলে। অনেকেই কমেন্টে পূর্ণিমার সাথে সহমত জানিয়েছেন। কেউ আবার মন্তব্য করেছেন, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প।’

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র, নাটক ও টেলিভিশন উপস্থাপনায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই চিত্রনায়িকা। ব্যক্তিগত জীবন সাধারণত আলোচনার বাইরে থাকলেও এরকম আত্মমুখী ও দার্শনিক স্ট্যাটাসে ভক্তদের কৌতূহল জন্মানো স্বাভাবিক।

ঝামেলা আমার কপালে লেখা, বিষয়টি আমি এনজয় করি: পরীমনি

বাচসাস নির্বাচন ২০ নভেম্বর

আগুন ও প্রিয়াংকার কণ্ঠে বাংলাদেশ বেতারে দুটি নতুন গান

শারদীয় দুর্গোৎসবে বিশ্বরঙের বিশেষ সংগীত আয়োজন ‘পুজো বাড়ির গান’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’