হোম > বিনোদন

নিজের মতো করে বাঁচতে চাই, বলেছিলেন আমির খান

আতিকুর রহমান নগরী

অন্ধকার দুনিয়ার সঙ্গে মুম্বাই শহর ও বলিউডের সংযোগ বারবার খবর হয়েছে। এই সংযোগ জড়িয়েছে বহু বলিউড তারকার নাম। সম্প্রতি ঠিক এমন এক তথ্য জানালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

আমিরের সাফল্যের যাত্রা ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমা থেকে শুরু। তারপর একাধিক সফল সিনেমা করেছেন তিনি। ১৯৯০ সালের শেষের দিকে ‘আন্ডারওয়ার্ল্ড’ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন আমির। মধ্যপ্রাচ্যে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল তাকে। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সে কথা জানান আমির খান।

অভিনেতা বলেন, দুবাইয়ের একটি পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলাম। কয়েকজন আমার সঙ্গে দেখা করে আমন্ত্রণ জানিয়েছিলেন।

আমির বলেন, তারা দাউদ ইব্রাহিমের লোক ছিলেন কিনা, তা জানতেন না। ‘আপনারা আমাকে জোর করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তা না হলে নিজের ইচ্ছায় যাবো না’- তাদের বলেন অভিনেতা।

আমির রাজি না হওয়ায় তাকে প্রলোভন দেয়া হয়েছিল। অভিনেতা বলেন, ওরা অনেক চেষ্টা করেছিল। আমাকে টাকার লোভ দেখানো হয়। এমনকি বলা হয়— যেকোনো কাজ ওরা পাইয়ে দেবে। কিন্তু আমি ওদের প্রস্তাব ফিরিয়ে দিই।

একাধিকবার আমিরকে রাজি করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়।

মিস্টার পারফেকশনিস্ট বলেন, ‘এক মাস ধরে আপনারা বলে যাচ্ছেন। প্রথম থেকেই বলছি—আমি যাবো না। আপনারা ক্ষমতাশালী, আমাকে মারধরও করতে পারেন। হাত-পা বেঁধে কোথাও নিয়ে যেতে পারেন। কিন্তু আমি স্বেচ্ছায় যাবো না।

এরপর আমিরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল তারা। কিন্তু বিষয়টি নিয়ে আতঙ্কে থাকতেন অভিনেতা। বিশেষ করে সন্তান ও বাবা-মায়ের জন্য চিন্তা হতো তার।

আমির বলেন, ওরা সাংঘাতিক। স্পষ্ট করেই বলেছিলাম— আমি নিজের মতো করে বাঁচতে চাই। আমি ওখানে যেতে চাই না।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’