হোম > বিনোদন

হিজাব পরায় দীপিকাকে নিয়ে ট্রোল, পাশে দাঁড়ালেন ভক্তরা

আতিকুর রহমান নগরী

বলিউড তারকা দীপিকা পাডুকোন সম্প্রতি আবুধাবি ট্যুরিজমের একটি বিজ্ঞাপনচিত্রে হাজির হয়েছেন স্বামী রণবীর সিংয়ের সঙ্গে। বিজ্ঞাপনে দীপিকাকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। নেটিজেনদের কেউ কেউ তাকে ট্রোল করতে শুরু করেন হিজাব পরার জন্য। তবে দীপিকার ভক্তরা তার পাশে দাঁড়ান। জানান নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে জোরালোভাবে প্রতিক্রিয়া।

দীপিকার সমর্থনে বহু ভক্ত সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, তার এই পোশাক আসলে অন্য সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনেরই নিদর্শন। একজন লিখেছেন, আমরা ভারতীয়রা সবকিছু নিয়েই অনিরাপত্তা দেখাতে হবে না। তিনি মাথা ঢেকেছেন ঠিক যেমন আমরা বিদেশিদের আমাদের মন্দিরে শালীন পোশাক পরতে বলি। আর এর বাইরে, ইউএই আমাদের দেশের কৌশলগত অংশীদার। দীপিকা ও রণবীরকে রাজকীয় লাগছে সেটাই আসল ভারতীয় সৌন্দর্য।

অন্য এক ভক্ত মন্তব্য করেন, প্রত্যেক পর্যটক যারা শেখ জায়েদ মসজিদে যান, তাদের পোশাকবিধি মেনে চলতে হয়। নারী পর্যটকদের মাথা ঢেকে প্রবেশ করতে হয় এটা নিয়ম। বহু খ্রিস্টান সেলিব্রিটিও এটি করেন। তাই এটিকে ইস্যু বানানোর কিছু নেই।

আরেকজন লিখেছেন, দীপিকা ও রণবীর যখন সিদ্ধিবিনায়ক মন্দিরে যান, সেখানেও তারা শ্রদ্ধার সঙ্গে পোশাক পরেন। মসজিদও এক উপাসনালয়, তাই উপযুক্ত পোশাক পরা স্বাভাবিক বিষয়। কিছু মানুষ শুধু মনোযোগ পাওয়ার জন্য এসব ট্রোল করে।

কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন, দীপিকাকে নিয়ে এ ধরনের সমালোচনা আসলে ভিত্তিহীন। তাদের মতে, কিছু মানুষ কেবল নেতিবাচকতা ছড়াতেই এমন আচরণ

সূত্র: হিন্দুস্তান টাইমস

আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনের সাংস্কৃতিক উৎসব

অস্ত্রোপচারের পর যেমন আছেন তানিয়া বৃষ্টি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর)

জোভান-নীহাকে নিয়ে বোকা প্রেমের গল্প

অধরা খানের দুই সিনেমা মুক্তির অপেক্ষায়

দুই অভিনেত্রীর ‘থাপ্পড়’ কাণ্ড, অভিনয়শিল্পী সংঘের কড়াবার্তা

ঈদে আসছে প্রীতম–মেহজাবীনের ‘ক্যাকটাস’

আলভী-তিথিকে বয়কটের ডাক

আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নববর্ষে অস্ট্রেলিয়া মাতাবে শিরোনামহীন