হোম > বিনোদন

প্রকাশিত হলো রাব্বানীর ‘শীতের সকাল’

বিনোদন রিপোর্টার

হিম কুয়াশার প্রথম সকাল যেন ভালোবাসার এমন গল্পের সম্ভার, যেখানে অভিমানের চিরায়ত সংসার। সেই সাংসারিক স্মৃতি বিস্মৃতি নিয়ে ধ্রুব মিউজিক আমার গানের রংপুর বিভাগের প্রতিযোগী পায়গাম রাব্বানী গেয়েছেন ‘শীতের সকাল’ শিরোনামের গান।

গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নিজের মৌলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে পায়গাম রাব্বানী বলেন, ‘গানের সাথে সখ্যতা সেই ছেলেবেলা থেকেই। ছোট বেলায় মাঝে মাঝেই দাদুর গলায় ‘নয়ন ভরা জল গো তোমার’ গানটা শুনে আপ্লুত হয়ে যেতাম। সম্ভবত আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি। তখন হঠাৎ একদিন দেখি আমার বাসায় হারমোনিয়াম! এই হারমোনিয়ামই আমার সংগীত জীবনের বড় অনুপ্রেরণা। সারাজীবন সংগীত নিয়েই ছিলাম, আছি এবং সংগীত কে ধারণ করেই ইহলোক ত্যাগ করতে চাই। জীবনের বাস্তবতা নিয়ে আমার এই গানটি শুনে ইতোমধ্যেই গুনিজনরা প্রশংসা করছেন। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিক সহ দেশী বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’