হোম > বিনোদন

মুক্তির অনুমতি পেল ইংরেজি ভাষায় নির্মিত সিনেমা ‘ডট’

বিনোদন রিপোর্টার

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশি সিনেমা ‘ডট’। খবরটি নিশ্চিত করে প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, শিগগির ঘোষণা করা হবে সিনেমার মুক্তির তারিখ। ডট সিনেমাটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন।

নতুন এই সিনেমা নিয়ে পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন বলেন, ‘নারীসংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি তুলে ধরা হয়েছে এই সিনেমায়। চলচ্চিত্রটি মুক্তির অনুমতি পেয়েছে। এবার দর্শকের দেখার পালা। শিগগির দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।’

প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটির প্রশংসা করেছেন। রিলিজ নিয়ে পুরো টিম কাজ করছে। শিগগির সিনেমাটি দেশ-বিদেশের দর্শকেরা নানা মাধ্যমে উপভোগ করতে পারবেন।

ডট সিনেমায় দেখা যাবে গ্রুপ থিয়েটারের একঝাঁক অভিনয়শিল্পী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, মাসুদ, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার প্রমুখ।

রমজান উপলক্ষে ছয় শিল্পীর ইসলামী গান

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

ঈদ ইত্যাদিতে দর্শকদের সঙ্গে মোশাররফ করিম

আইনি পদক্ষেপ নিয়েছেন মেহজাবীন চৌধুরী

জামিন পেলেন সংগীত শিল্পী নোবেল

নয় বছর পর ইমরান-নওমির নতুন গান

ঈদে আসছে নাজনীন নীহার তিন নাটক

প্রতারণা মামলায় আবারো গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

নাতশিল্পী সৈয়দ সালমান জিলানির মৃত্যু

ফ্যাসিবাদের আক্রোশ ও মাতৃত্বের সংগ্রাম নিয়ে ন্যানসির দীর্ঘ পোস্ট