হোম > বিনোদন

আজ স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম বন্ধ

মাইলস্টোন ট্রাজেডি

বিনোদন রিপোর্টার

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে আজ মঙ্গলবার সারাদেশের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সাথে একাত্বতা জানিয়ে দেশের শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও আজ তাদের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আমরা শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই।’

তারা আরও জানান, ‘আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাতীয় শোক পালনের অংশ হিসেবে, আজ সকল সিনেমা প্রদর্শনীসহ সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামীকাল বুধবার থেকে তাদের সব শাখায় কার্যক্রম পূর্বের সময়সূচি অনুযায়ী চালু হবে।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান