হোম > বিনোদন

আসিফের ‘কষ্ট ভীষণ’

বিনোদন রিপোর্টার

এবারকার ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের, সে কথাই উঠে এসছে আসিফ আকবরের নতুন এই গানে । গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর অসাধারণ কাব্যমালায় সুর দিয়েছেন আসিফ আকবরের অনেক জনপ্রিয় গানের সুরকার মনোয়ার হোসেন টুটুল আর সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সঙ্গে মডেল মৌরী মাহদীর অনন্য এক রসায়ন।

ভালোবাসা দিবসের নতুন এই গান নিয়ে আসিফ আকবর জানালেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সঙ্গে পার্থ দার সঙ্গীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়ন তো আছেই। আশা করছি ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘কষ্ট ভীষণ’ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

রোজার ঈদের পর দেশে মুক্তি পেল নতুন দুই সিনেমা

দেশে প্রথমবার ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’, চলচ্চিত্র জমা নেওয়া শুরু

প্রিন্সেস ডায়ানার অপ্রকাশিত কথোপকথন নিয়ে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র

খুরশীদ আলম ও মোমিনের কণ্ঠে ‘বাবা ছেলের গান’

সেরিব্রাল পালসি পেশেন্ট নিয়ে গাজী রাকায়েতের সিনেমা ‘মানুষটিকে দেখ’

দেশীয় সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগরের সভাপতি শামীম, সেক্রেটারি হোসাইন

আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: সিদ্দিকুর রহমান

অবন্তী সিঁথির কণ্ঠে প্রকাশ পেল ‘চাঁদে থাকে জোছনা’

আলিয়ঁস ফ্রঁসজে চলছে বাংলা বৌদ্ধ শিল্পের ৪র্থ জাতীয় প্রদর্শনী

১১ মাস পর কারামুক্ত হলেন অভিনেতা সিদ্দিক