হোম > বিনোদন

কোটির ঘর পেরিয়ে ইমরান-পড়শী’র ‘কথা একটাই’

বিনোদন রিপোর্টার

গানের জগতে এ সময়ের অন্যতম জনপ্রিয় নাম ইমরান মাহমুদুল। ইমরান মাহমুদুলের সঙ্গে গায়কি প্রতিভার নতুন পরিচয় দিয়েছে পড়শী। তাদের গাওয়া ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘দ্বিতীয় জীবন’, ‘আব্দার’, ‘বলে দাও’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘হৃদয়ের গহীনে’ গানগুলো এরই মধ্যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে। গত বছরের ডিসেম্বরে পড়শীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তাদের নতুন গান ‘কথা একটাই’।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি একই গীতিকারের সঙ্গে ইমরান-পড়শীর পঞ্চম গান। প্রকাশের এক বছরের মাথায় গানটি ১ কোটি ৪২ লাখেরও বেশি দর্শককে মুগ্ধ করেছে।

স্টেজ শোগুলোয়ও শ্রোতারা বিশেষভাবে গানটির জন্য অনুরোধ করছেন। ইমরান মাহমুদুল বলেন, ‘‌পড়শীর সঙ্গে বেছে বেছে গান করেছি। প্রত্যেকটি গানই দর্শক-শ্রোতার কাছে ভালো লাগার কারণ হয়েছে। কথা একটাই এ প্রত্যাশা ও চাহিদা মেটানোর জন্য করা গান। দর্শকের এত সাড়া পেয়ে সত্যিই আনন্দিত।’

পড়শীও যোগ করেন, ‘‌আমাদের যে গানগুলো প্রকাশ হয়েছে, সবই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কথা একটাই গানটি নতুন প্রত্যাশা নিয়ে করা হয়েছিল। দর্শকরা যে এত সাড়া দিয়েছেন, তাতে আনন্দিত ও কৃতজ্ঞ।’

এদিকে ইমরান জানালেন, আগামী বছর মে মাসে তার ব্যান্ডদল ‘আই কিংস’ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সিডনিতে স্টেজ শো করবে। অন্যদিকে পড়শীকে সর্বশেষ মহিদুল মহিমের ‘ফেরারি মন’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’