হোম > বিনোদন

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

বিনোদন রিপোর্টার

প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ‘বাড়ি’ সিরিজের গল্পে ২১তম নাটক এবার নির্মিত হয়েছে ‘ডাক্তার বাড়ি’। সাদিয়া ইসলাম মৌ, আহসান হাবিব নাসিম জুটির এ নাটকটি রাজু আলীম-এর চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসকে ঘিরে কুড়ি বছরের বেশি সময় ধরে ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত হয়ে আসছে ‘বাড়ি’ সিরিজের নাটক। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে একটি বাড়ি কীভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে সেই কাহিনি উঠে এসেছে এ নাটকটিতে। গল্পে দেখা যাবে, গ্রামের এক ডাক্তারের মেয়ে মল্লিকা (মৌ) তার বাবাকে না জানিয়ে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়। একসময় রাজাকাররা ডাক্তারকে হুমকি দেয় বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দিতে হবে। ভয় পেয়ে যায় সে। কিন্তু মল্লিকা তার বাবাকে বোঝায় একটা দিন অপেক্ষা করার জন্য। এ নাটকে আরো অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া, রিয়া মনি প্রমুখ। মহান বিজয় দিবসে রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, পিছিয়েছে চার্জ গঠনের শুনানি

‘লিপির সংসার’-এ তন্ময়-মিমের সঙ্গে শিরীন আলম

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়

আবারো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

দেশের নাগরিক হিসেবে আমি ন্যায়বিচার চাই: তানজিন তিশা

‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা

দুই বছরের জন্য আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী

পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

ঢাকায় ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্তিনেলের একক শিল্প প্রদর্শনী