হোম > বিনোদন

২ যুগ পর বিটিভিতে তৌকীর

বিনোদন রিপোর্টার

প্রায় ২ যুগ পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হচ্ছে নির্মাতা-অভিনেতা তৌকীর আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ধূসর প্রজাপতি’। সম্পর্কের টানাপড়েন, সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া অনুভব আর জীবনের ধূসর দিকগুলো নিয়ে গড়ে উঠেছে এ নাটকের গল্প।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আইশা খান, তানজিকা আমিন, আবুল হায়াত, দিলারা জামান, আল মনসুর, ডলি জহুর, মীর রাব্বী, সাবরিন আজাদ, তনুশ্রী কারকুন, রাজীব সালেহীন, সৈয়দ মোশাররফ, শিরিন আলম প্রমুখ।

যদিও অভিনয়ে সাম্প্রতিক বছরেও রাষ্ট্রীয় এই চ্যানেলের পর্দায় তাঁকে দেখা গেছে, কিন্তু নিজের পরিচালনায় অনেকদিন পর ফেরা।

তৌকীর আহমেদ বলেন, ‘প্রায় দুই যুগ পর বিটিভির জন্য নাটক পরিচালনা করেছি। যত্ন নিয়ে কাজটি করেছি। দর্শকরা পছন্দ করছেন। সর্বশেষ প্যাকেজ নাটকের যুগে বিটিভিতে আমার পরিচালনায়‌ ‌‘নাইওরী’, ‘লন্ডনী কইন্যা’ নাটকগুলো প্রচার হয়েছিল।’

মাহবুবা ফেরদৌসের প্রযোজনায়, বিটিভির পর্দায় প্রতি সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার রাত ৯টায় প্রচার হচ্ছে এই ধারাবাহিক নাটক।

দেশে মানুষের বিনোদনের খুবই সঙ্কট: আসিফ আকবর

আর্জেন্টিনা সাপোর্ট করার কারণ জানালেন মনির খান

ট্রেইলার মুক্তি, আলোচনায় ‘হেডলাইন’

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

দীর্ঘ বিরতির পর অংশুর ‘লিম্বো’

প্রকাশ্যে জুঁইয়ের ‘পান খাইলা না’

শিল্পী সমিতির নির্বাচনে জলি

পাঁচ তারকার স্মৃতিময় একদিন

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

বছরব্যাপী পালিত হবে নজরুলবর্ষ