হোম > বিনোদন

লাল জুলাই স্মরণে বিপ্লবের নতুন গান

বিনোদন ডেস্ক

৮০'র দশকের অন্যতম জনপ্রিয় 'প্রমিথিউস' ব্যান্ডদলের প্রধান ও ভোকাল বিপ্লব। দীর্ঘদিন ধরেই তিনি আছেন সুদূর যুক্তরাষ্ট্রে। সপরিবারে থাকছেন নিউইয়র্কে। সেখান থেকেই মাঝে মাঝে গান প্রকাশ করেন তিনি। কিছু দিন আগে ‘নতুন বাংলাদেশ’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের স্বপ্ন নিয়ে তৈরি সেই গান শ্রোতামনে দারুণ সাড়া ফেলে।

আরও একটি নতুন দেশের গানের ঘোষণা দিলেন এই গায়ক। গানের শিরোনাম ‘ও প্রিয় বাংলাদেশ’। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। শিগগিরই এটি প্রকাশ করা হবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে নিজের ফেসবুকে এক ভিডিওবার্তায় বিপ্লব বলেন, ‘২০২৪-এর জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসকে সামনে রেখেই ‘ও প্রিয় বাংলাদেশ’ তৈরি করেছি। চেষ্টা থাকবে, প্রতি বছর ‘লাল জুলাই’কে স্মরণ করে কোনো না কোনো আয়োজনে গানটি পরিবেশন করার।’

বিপ্লবের মতে, আগেও তিনি ব্যান্ড প্রমিথিউস ও একক অ্যালবামের জন্য একাধিক দেশাত্মবোধক গান গেয়েছেন, যা শ্রোতাদের মনোযোগ কেড়েছিল। তবে ‘ও প্রিয় বাংলাদেশ’ আলাদা, কারণ এর মধ্যদিয়ে লাল জুলাইকে স্মরণ করা হবে।

এই গানের পাশাপাশি আরও কিছু ভিন্ন ধাঁচের গান বছরের বিভিন্ন সময় প্রকাশ করার কথাও জানান এই শিল্পী।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান