হোম > বিনোদন

‘মায়ের শাসন’-এ নতুন এক হিমি

বিনোদন রিপোর্টার

সাধারণত হাসির গল্পের নাটককে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিকে বেশি দেখে থাকেন দর্শক। তবে এবার ছোট পর্দায় নতুনভাবে নিজেকে তুলে ধরতে যাচ্ছে জনপ্রিয় এই তারকা। যেখানে থাকছে এক মায়ের ভালোবাসা আর শাসনের বেড়াজালে বন্দি এক তরুণীর গল্প।

নাটকের নাম ‘মায়ের শাসন’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকে মা ও মেয়ের কেন্দ্রীয় দুই চরিত্রে থাকছেন মনিরা আক্তার মিঠু ও জান্নাতুল সুমাইয়া হিমি।

সন্তানের ভুলে পথে পা বাড়ানো নিয়ে মায়ের শাসন, কতটা গুরুত্ব বহন করে, সেই সত্যিটা তুলে ধরা হবে এই নাটকের মাধ্যমে।

নাটক প্রসঙ্গে হিমি বলেন, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের ভিন্নধর্মী একটি কাজ। যেখানে দর্শক নতুন এক হিমির দেখা পাবেন। কারণ, এতে শুধু নতুন চরিত্র নয়, ভিন্নরকম এক গল্প তুলে ধরা হয়েছে। যে-সব গল্প আমাদের চলমান জীবনধারার প্রতিচ্ছবি হয়ে দর্শক মনে ছাপ ফেলে, ‘মায়ের শাসন’ তেমনই এক গল্পের নাটক। এতে একজন মায়ের ত্যাগ, ধৈর্য, ভালোবাসা ও কঠোর মনোভাব তুলে আনা হয়েছে।’

মনিরা আক্তার মিঠু ও জান্নাতুল সুমাইয়া হিমির পাশাপাশি এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা যাবে রকি খান, রিমু রোজা খন্দকার, আলমগীর হোসেন, মুহিত তমাল, ফয়াজ ফারাবী, মাফিয়া বিথি, মিনু সিরজাসহ আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে।

শিগগিরই নাফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘মায়ের শাসন’ নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলেও নির্মাতা জানান।

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা

আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত

আবারো একসঙ্গে আবুল হায়াত-ডলি জহুর

নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকীতে ঢাকায় কাওয়ালি সন্ধ্যা

মুক্তির দুই দিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

ধর্মীয় বিশ্বাস ও মানবতা নিয়ে সুশীল সমাজের উদ্দেশে কনকচাঁপার বার্তা

হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি

মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’

মহিলা সমিতিতে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি