হোম > বিনোদন

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে লিটনের একক চিত্রপ্রদর্শনী

বিনোদন রিপোর্টার

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে চিত্রশিল্পী লিটন করের একক চিত্র প্রদর্শনী ‘নারী, মহাবিশ্ব–তার অন্তহীন অসীমতা’ ।

এই প্রদর্শনীতে লিটন কর নারীর আত্মিকতা, স্মৃতি ও মহাজাগতিক অবস্থানকে বিশ্লেষণধর্মী ও কাব্যিক ভঙ্গিতে তুলে ধরেছেন । তাঁর ২৫টি বৃহৎ আকারের তেলচিত্রে নারী শুধু অবয়ব নন, তাঁরা প্রকৃতি, স্বপ্ন এবং উত্তরাধিকারী স্মৃতিতে নিহিত এক শক্তিমান ও মৌলিক সত্তা। চিত্রগুলোতে রয়েছে বাস্তবতা ও কল্পনার মিশ্রণ, প্রতিটি ক্যানভাসে দৃশ্যমান লিটনের থিয়েটার, গল্প বলার কৌশল এবং সামাজিক বাস্তবতা নিয়ে কাজ করার অভিজ্ঞতা। নারীর প্রতিচ্ছবিতে ফুটে উঠেছে সহিষ্ণুতা, সৌন্দর্য এবং মহাজাগতিক শক্তির প্রতীক।

লিটন কর চারুশিল্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা গ্রহণ করেন এবং তিন দশকেরও বেশি সময় ধরে চিত্রকলা ও সৃজনশীল চর্চায় যুক্ত। ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন ‘শেড’ এবং ‘ইটালিক’ নামে দুটি সৃজনশীল সংস্থা, যা চলচ্চিত্র, ডিজাইন ও মিডিয়া ক্ষেত্রে কাজ করছে। তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আই সি ইউ’ ২০২২ সালে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।

প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে ‘আই সি ইউ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় ও সমাপনী দিনে বিকাল ৫:৩০ টায় পুনরায় প্রদর্শিত হবে।

১৮ জুলাই শুরু হয়ে প্রদর্শনীটি চলবে ২৬ জুলাই পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান