হোম > বিনোদন

গল্পের উপর নির্ভর করে সিনেমার সাফল্য: সানি দেওল

বিনোদন ডেস্ক

১৯৮৩ সালে ‘বেতাব’ সিনেমার মাধ্যমে সানি দেওলের বলিউডে অভিষেক হয়েছিল। ইন্ডাস্ট্রিতে ৪ দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন এ অভিনেতা। গত ২৪ মার্চ প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘জাট’-এর ঝলক। অনুরাগীরা অভিনেতার এ সিনেমা নিয়ে এরই মধ্যে উৎসাহ প্রকাশ করেছেন। তবে সানি বলিউডে নিয়ে বেশ হতাশ। গত বছর বলিউডের একাধিক বড় বাজেটের সিনেমা ব্যর্থ হয়েছে। সানির মতে, বলিউড প্রযোজকদের উচিত দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা।

সানি বলেন, আমি মুম্বাইয়ের প্রযোজকদের বলব দক্ষিণী প্রযোজকদের থেকে সিনেমা বানানোর কৌশল শিখতে। আমি এ সিনেমার দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে খুবই খুশি। এরই সঙ্গে ‘গদর’ অভিনেতা জানান, প্রযোজকের সঙ্গে পরবর্তী সিনেমা নিয়েও তিনি কিছুটা আলাপ করেছেন। অভিনেতার ভাষ্য, হয়তো আমি আগামীদিনে দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে থাকা শুরু করব।

সানি আরও বলেন, আগে পরিচালকরা গল্প শোনাতেন। সেটা পছন্দ হলে প্রযোজকরা সিনেমাটি তৈরি করতেন। কিন্তু এখন কর্পোরেট সংস্কৃতি এসে সব কিছু পাল্টে গেছে। প্রত্যেক পরিচালক এর শিকার হচ্ছেন। ফলে সিনেমা তৈরির প্রতি সবারই অনীহা জন্ম নিচ্ছে। গল্পের উপর যে কোনো সিনেমার সাফল্য নির্ভর করে।

ঈদে মুক্তির মিছিলে ৮ সিনেমা, হল মালিকরা বলছেন ‘ব্যাড কালচার’

এআই দিয়ে এই সিনেমার কোনো চরিত্র তৈরি করিনি: আবদুল আজিজ

আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’- সাদিয়া ইসলাম মৌ

যেভাবে সিনেমার গান হয়ে এলো ‘এখানে কেউ নেই’

পারিবারিক গল্পে ঈদের নাটক ‘ওয়ারিশ’

ঈদে আসছে ‘দেনা পাওনা’র সাত পর্বের স্পেশাল সিরিজ

নায়িকা নয়, গায়িকা হয়ে নজর কাড়ছেন নাজিফা তুষি

চলচ্চিত্রের সংগীতে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

নজরুল জন্মজয়ন্তীতে ‘কালো হরিণ চোখ’

স্বর্ণপাম পেলেন রোমানিয়ান মুঙ্গিউ