হোম > বিনোদন

আজ থেকে বাংলাদেশে চলছে হলিউডের ৪ সিনেমা

বিনোদন রিপোর্টার

আজ একইসাথে হলিউডের ৪টি সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশে। সিনেমাগুলো হল- ‘মেগান ২.০’, ‘এফ ওয়ান’, ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ ও ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’। শুক্রবার থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাগুলো প্রচারিত হচ্ছে।

আলোচিত হরর ছবি ‘মেগান’-এর সিক্যুয়েল ‘মেগান ২.০’ এবং ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত ও ব্র্যাড পিট অভিনীত ছবি ‘এফ ওয়ান’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে আজ (২৭ জুন)।

অন্যদিকে, জনপ্রিয় অ্যানিমেটেড ছবি ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ সিরিজের লাইভ-অ্যাকশন রিমেক ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ গত ১৩ জুন মুক্তির পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে ভালো সাড়া পেয়েছে। এ বছরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্য আয়ের দিক থেকে এ পর্যন্ত সেরা পাঁচ সিনেমার মধ্যে চতুর্থ অবস্থানে আছে এটি।

এছাড়া, এক দশকের দীর্ঘ অপেক্ষার পর পর্দায় এসেছে ডেথ থ্রিলার ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’। এটিও দর্শক প্রত্যাশা পূরণে সমর্থ হয়েছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্তা মেসবাহ উদ্দিন আহমেদ আশা করছেন, বাংলাদেশের দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাবে ছবিগুলো।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান