হোম > বিনোদন

ওয়েবফিল্মে মৌ-এর অভিষেক

বিনোদন রিপোর্টার

মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ হালের দুনিয়ায় ঢুকে পড়লেন। অর্থাৎ ওয়েব দুনিয়ায় কাজ করছেন তিনি। নির্মাতা আকা রেজা গালিব মৌকে মূল চরিত্রে রেখে বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। সিনেমার গল্প প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে। শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন গালিব। তিনি বলেন, গহীন অতল’র ডাবিং ও এডিটিংয়ের কাজ চলছে। মুক্তি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

গালিব বলেছেন, পুরোটাই পারিবারিক গল্প, থ্রিলারের ছোঁয়া রাখা হয়েছে। তিনি বলেন, ‘মা ও মেয়ের গল্প। মেয়ের উপর একটা বিপদ নেমে আসে, সেই বিপদ থেকে মেয়েকে উদ্ধার করতে মায়ের ভূমিকা। নানা বাধা অতিক্রম করে মেয়েকে বাঁচানোর গল্প নিয়েই গহীন অতল।’ সিনেমায় মায়ের চরিত্রে দেখা যাবে মৌকে। তাকে ঘিরেই এই চরিত্রটি ভাবা হয়েছে। মৌয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো বলে জানিয়েছেন গালিব।

নির্মাতা বলেন, ‘মৌ বেশ প্রফেশনাল, তার সঙ্গে কাজ করা যে কোনো পরিচালকের জন্য একটা ভালো সুযোগ। ঠিক সময়ে রেডি হয়ে শুটিংয়ে আসা, চরিত্রটা বোঝা, যা যা দরকার তার থেকে বেশি এফোর্ট দেওয়া। মৌ থাকায় কাজটা বেশ সহজ হয়েছে, তাকে ছাড়া এই চরিত্রটা হতো না। কাজটা বেশ ভালো হয়েছে, আশা করছি দর্শকের মন ছুঁয়ে যাবে।’

প্রায় ৯৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, একে আজাদ সেতু, ইহতেশাম আহমেদ টিংকুসহ অনেকে। ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে শুটিং। ‘আর্তনাদ’ উপন্যাসের গল্পে সত্তর দশকের প্রেক্ষাপট থাকলেও এই সময়ের উপযোগী করে লেখা হয়েছে চিত্রনাট্য। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

‘ঘরবন্দী’তে চিত্রলেখা গুহ

শাবনূরের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা বললেন পরিচালক

হাসান জাহাঙ্গীর-মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল

ঈদ উপলক্ষে ওটিটিতে আসছে ‘দম’

অ্যাঞ্জেলিনা জোলির ‘প্রাসাদসম’ বাড়িটি ৩০ মিলিয়ন ডলারে বিক্রির ঘোষণা

ঈদে মুক্তির আলোচনায় দুই সিনেমা

জমকালো আয়োজনে শুরু হলো কান চলচ্চিত্র উৎসব

গায়ক শাকিব খানের দেখা মিলবে ওটিটিতে

শিল্পকলায় ১০ দিনে স্মরণ করা হবে ৪৫ গুণীজনকে

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে দাফন ‘মঞ্চসারথী’র