হোম > বিনোদন

লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি

বিনোদন ডেস্ক

দেশের প্রথিতযশা লালন গীতি শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। শিল্পীকে আজ সোমবার হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি লিখে নিশ্চিত করেছেন তার ছেলে ইমাম জাফর নোমানী।

ইমাম জাফর লিখেছেন, ‘আম্মাকে (ফরিদা পারভীন) এইমাত্র আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছেন ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারো আগের মতই হয়ে যাবে। সবাইকে আবারো অনুরোধ করছি হাসপাতালে ভিড় না করতে।’

উপমহাদেশে লালনগীতির জীবন্ত কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের অসুস্থতার খবরে দেশের সঙ্গীত প্রিয় মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। সবাই শিল্পীর আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, কিডনি, ডায়াবেটিস রোগসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে গত ৫ই জুলাই মহাখালীর ইউনির্ভাসেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের (আয়শা মেমোরিয়াল হসপিটাল) আইসিইউতে ভর্তি হয়েছেন তিনি। শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা সেবা দেওয়ার পর তাকে সাধারণ কেবিনেও দেওয়া হয়। শারীরিক অবস্থা আবারও খারাপের দিকে গেলে তাকে ফের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎকদের বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেয়া হয়।

উল্লেখ্য, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ফরিদা পারভীন ১৯৮৭ সালে একুশে পদক পান। শিশুদের লালন সংগীত শিক্ষার জন্য ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন তিনি।

প্রকাশ পেল আলম আরা মিনুর ‘কৃষ্ণ কালা’

ঢাকায় জগজিৎ সিংকে স্মরণ করে গজল সন্ধ্যা

‘সুখের মতো অসুখ’ এর দিনগুলিতে রবীন্দ্রনাথ

ইবরার টিপুর সুস্থতায় দোয়া চাইলেন কবির বকুল

ওমরাহ শেষে কেয়া পায়েল বললেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’

‘অকারণ’-এ হিমি

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

আসিফের কণ্ঠে ‘ট্রাজেডি পিলখানায়’, সঙ্গে রোদসী

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

‘আজীবন সম্মাননা’ পেলেন অভিনেত্রী নূতন